News Flash

  • Home
  • দিনের খবর
  • রামনবমীর অশান্তি নিয়ে রিপোর্ট দিতে আরও সময় চাইল এনআইএ
Image

রামনবমীর অশান্তি নিয়ে রিপোর্ট দিতে আরও সময় চাইল এনআইএ

কলকাতা, ১০ মে, (হি.স.): রামনবমীতে অশান্তি নিয়ে শুক্রবার কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিলনা এনআইএ। রিপোর্ট দিতে আরও কিছুটা সময় চাইল তারা। তবে, রামনবমীর ঘটনা নিয়ে ইতিমধ্যে হাই কোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য পুলিশ। সিআইডি এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারের তরফে পৃথক ভাবে দু’টি রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

এনআইএ আদালতে জানিয়েছে, রামনবমীর দিন মুর্শিদাবাদে যে অশান্তির অভিযোগ এসেছে, তা নিয়ে তারা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। রিপোর্ট দেওয়ার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন। আগামী ১৩ জুন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি।

রাজ্যের দেওয়া রিপোর্টে রামনবমীর দিন মুর্শিদাবাদে বোমাবাজির ঘটনার কথা স্বীকার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই তদন্তে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।

শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল হাই কোর্টে। বিচারপতিদের পর্যবেক্ষণ, পুলিশের রিপোর্ট অনুযায়ী রামনবমীর দিন মুর্শিদাবাদে বোমা ছোড়ার অভিযোগ রয়েছে। তেমন হলে তদন্তভার তো এনআইএ-র কাছেই যাওয়া উচিত। না হলে যত সময় গড়াবে, ততই তথ্য প্রমাণ বিকৃত করার সম্ভাবনা বাড়বে বলে আশঙ্কা আদালতের। বিষয়টি এমনিতেই সংবেদনশীল।

প্রধান বিচারপতি জানিয়েছেন, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান রামনবমীতে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কোথাও এমন কোনও মন্তব্য করবেন না, যাতে অশান্তি বাড়তে পারে।

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top