News Flash

Image

ফের বাইক চুরি উত্তর জেলায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ মে: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বাইক চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। তাতে আতঙ্ক বাড়ছে। বাইক চুরি প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা নানা পদক্ষেপ গ্রহণ করলেও কার্যত তাতে কোন ফল পাওয়া যাচ্ছে না। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে।
এবার বাইক চুরির ঘটনা ঘটলো প্রকাশ্য দিবালোকে। এবার চুরির ঘটনা ঘটলো হসপিটাল রোডের উল্টোদিকে ঋষি অরবিন্দ লেনে ,দুপুর বেলা। বিজয় কৃষ্ণ দেব   প্রতিদিনকার মতো  উনার পালসার বাইকটি  রেখে বাড়িতে খেতে গিয়েছিলেন। ব্যবসায়ী মানুষ তাই খাওয়া-দাওয়া করতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। এরই মাঝে চোরের দল হাতসাফাই করে পালসার বাইকটি    নিয়ে চম্পট দেয় । প্রতিদিন এভাবে চোরের দল তাদের হাতসাফাই করে চলেছে। অথচ ধর্মনগর পুলিশের ভূমিকা নির্বিকার।  পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমেছে এলাকার জনগণের।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top