News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত প্রফেসর ডক্টর দিলীপ কুমার রায়ের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী পালিত
Image

প্রয়াত প্রফেসর ডক্টর দিলীপ কুমার রায়ের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে: ভ্যালেন্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরা এবং প্রফেসর ডক্টর দিলীপ কুমার রায় চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রয়াত প্রফেসর ডক্টর দিলীপ কুমার রায়ের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকী পালিত হয়। এদিন শুরুতেই ভ্যাটের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে  উনার প্রতিকৃতিতে  পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন সহ এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়। প্রয়াতের উদ্দেশ্যে  স্মরণসভায় ভ্যাট এবং ট্রাস্টের সদস্য-সদস্যারা ছাড়াও উনার অন্যান্য গুণমুগ্ধরা উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশ নিয়ে ভলান্টারি হেলথ এসোসিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার শ্রীলেখা রায় উনার  কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে ডাক্তার ভোলানাথ সাহা কলেজ জীবনের স্মৃতি রোমন্থন করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানান।  এসোসিয়েশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুজিত ঘোষ ট্রাস্টের কর্মকাণ্ডের বিস্তারিত আলোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার বৃত্তান্ত তুলে ধরেন।

সবশেষে ট্রাস্টের ট্রেজারার বিপুল কান্তি মজুমদারের আলোচনায় প্রফেসর ডঃ রায়ের কাজ করার প্রবল ইচ্ছা ও তার উদ্যমকে পাথেয় করে সবাইকে এগিয়ে যাবার আহ্বান রেখে স্মৃতিচারণার মাধ্যমে ওই দিনের স্মরণ সভার কাজ শেষ হয়।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top