News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুঃসাহসিক চুরিকাণ্ডে দুই অভিযুক্ত পুলিশের জালে
Image

দুঃসাহসিক চুরিকাণ্ডে দুই অভিযুক্ত পুলিশের জালে

আগরতলা, ৩০ এপ্রিল : পানিসাগর থানার অন্তর্গত তিলথুই চৌধুরী টিলা এলাকায় দুঃসাহসিক চুরিকাণ্ডে জড়িত দুই অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।তাদের কাছ থেকে নগদ অর্থ সহ ধারালো অস্ত্র এবং স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিগত ২০ এপ্রিল দুঃসাহসিক ডাকাতি কান্ডের ঘটনার পরপরই আসল রহস্য উন্মোচনে তল্লাশি অভিযান জারি রাখে পানিসাগর থানার পুলিশ।ঘটে যাওয়া ডাকাতি কান্ডের পর থেকেই পানিসাগর থানার পুলিশ অভিযুক্তদের জালে তুলতে ডগ স্কোয়াড সহ আনুসাঙ্গিক প্রচেষ্টা জারি রাখে।পরিশেষে তিলথৈ বেতাঙ্গী এলাকার জনগন সহ পানিসাগর পুলিশের তৎপরতায় আজ সকালে জালে তুলতে সক্ষম হয় ডাকাতি কান্ডের মাস্টার মাইন্ড পূর্ব তিলথৈ গ্রাম পঞ্চায়েতের বেতাঙ্গী গ্রামের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা হান্নান উদ্দিন ওরফে মনাই কে।

ধৃত অভিযুক্তকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে ডাকাতি কান্ডে স্বর্ণালংকা ,নগদ ৫২০০ টাকা সহ ধারালো অস্ত্র বাজেয়াপ্ত করে পানিসাগর থানার পুলিশ।সাথে সাথে গ্রেফতার করা হয় অভিযুক্ত হান্নান এর সহযোগীকে। ধৃত হলেন, পাশ্ববর্তী রাজ্য আসামের পাথারকান্দি নারায়ন পুর দশ নং ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দীনকে।

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top