News Flash

  • Home
  • খেলা
  • প্রান্তিকে পঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অনুষ্ঠিত
Image

প্রান্তিকে পঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রান্তিকে পঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে হয়েছে এই আসর। রবিবার সকাল সাড়ে ১০ টায় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সচিব, ক্রীড়া পর্ষদের সচিব, যুগ্ম সচিব প্রমুখ। উদ্যোক্তা সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত এর সভাপতিত্ব করেন। সহ-সভাপতি এবং ২৪ নং ওয়ার্ডের কর্পোরেটর সহ অনেকেই উপস্থিত ছিলেন। দুপুর আড়াইটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি সরযু চক্রবর্তী। আসরে ৭ জেলার প্রায় ৩ শতাধিক খেলোযাড় অংশ নিয়েছে। শনিবার বিকেলেই বিভিন্ন মহকুমার খেলোয়াড়রা রিপোর্ট করেছিল। সাব-জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র – এই তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ মে কলকাতায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্যারাটে উৎসব। ওই আসরে অংশ নিতে ৬ সদস্যের ত্রিপুরা দল এবারের আসর থেকে বাছাই করা হয়েছে। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব রবিবারে প্রান্তিকে স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পরবর্তী সময়ে জাতীয় আসরের জন্য গঠিত রাজ্য দল ঘোষণা করা হবে বলে সংবাদ সূত্রে খবর রয়েছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top