News Flash

  • Home
  • দেশ
  • সন্দেশখালিতে শাহজাহান-ঘনিষ্ঠের খোঁজে ফের সিবিআই, হানা বাড়িতে, চলছে তদন্ত
Image

সন্দেশখালিতে শাহজাহান-ঘনিষ্ঠের খোঁজে ফের সিবিআই, হানা বাড়িতে, চলছে তদন্ত

উত্তর ২৪ পরগনা, ২৭ এপ্রিল (হি.স.) : আবার সন্দেশখালিতে সিবিআই। এবারও ধৃত শাহজাহান শেখের এক ঘনিষ্ঠের বাড়ি এবং দোকানে তদন্তে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে সন্দেশখালির রাজবাড়ি এলাকায় যান বেশ কয়েক জন সিবিআই আধিকারিক। তাঁদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জনৈক তুফান মৃধার বাড়িতে এবং দোকানে ‘অভিযান’ চলে প্রথমে। সেখান থেকে তুফানের বাড়িতে যান তদন্তকারীরা। তাঁর পরিবারের সদস্যদের কথা বলেন সিবিআই আধিকারিকেরা।

স্থানীয়েরা জানাচ্ছেন, সিবিআই প্রথমে তুফানের দোকান গিয়েছিল। কিন্তু দোকান বন্ধ ছিল। তাই তাঁর বাড়িতে যান সিবিআই আধিকারিকেরা। তুফান পরিবারের তরফে জানানো হয়, সকালে কাজের সূত্রে বাইরে গিয়েছেন তিনি। তবে এলাকার মানুষজন জানাচ্ছেন, গত তিন-চার দিন ওই দোকান বন্ধ দেখছেন তাঁরা। তুফানকেও এলাকায় দেখা যাচ্ছে না।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top