News Flash

  • Home
  • খেলা
  • প্রাইজমানি দাবার আসর ৫ই মে, এন্ট্রি নিতে আহ্বান
Image

প্রাইজমানি দাবার আসর ৫ই মে, এন্ট্রি নিতে আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রাইজমানি দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের নির্দিষ্ট সময়ের মধ্যে এন্ট্রি আহ্বান করা হয়েছে। প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ৫ মে রবিবার। আসরের উদ্যোক্তা লাংমা-‌নি-‌হাদুক সোসাইটি। খেলা হবে কে বি আই এর ইউ আর সি হলঘরে। আসরের মোট প্রাইজমানি ১৫ হাজার। সেরা দাবাড়ু পাবেন ৫ হাজার টাকা। প্রথম ১০ স্থানাধিকারী দাবাড়ুকে দেওয়া হবে প্রাইজমানি। এছাড়া অনূর্ধ্ব-‌৭, ৯,১১,১৩,১৫ এবং ১৭ বিভাগের সেরা ৪ দাবাড়ুকে পুরস্কৃত করা হবে। উদ্যোক্তা সংস্থার সহসভাপতি রাজু মজুমদার এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। ৫ রাউন্ডের হবে আসর। তিনি জানান, আসরে অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ৪০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে। নাম জমা দিতে হবে মেট্রিক্স চেস আকাদেমির কোচ কীরিটি দত্ত (‌৭০০৫২৯১৯৭৬) বা প্রতুল কুমার নন্দীর (‌৭৮৭১৮৫১৮৬২) কাছে। আসরে অংশ নেওয়া দাবাড়ুদের মধ্যান্ন ভোজের ব্যবস্থা করবে উদ্যোক্তা-‌রা।  ‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top