News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে গুরুতর জখম পুলিশকর্মী
Image

যান সন্ত্রাসে গুরুতর জখম পুলিশকর্মী

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ আগস্ট৷৷ শুক্রবার দুপুর আড়াই নাগাদ সিপাহিজলা জেলার সিপাহিজলা নৌকাঘাট এলাকায় ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা৷ এই দুর্ঘটনায় আহত হন বিশ্রামগঞ্জ থানার এএসআই বিকাশ লস্কর৷ তিনি বিশ্রামগঞ্জ থানার উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ সিপাহিজলা নৌকাঘাট থেকে ৩০০ মিটার দূরে পৌঁছতেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা৷ বিকাশবাবু বাইকে যাচ্ছিলেন ঠিক এমন সময় আগরতলামুখী টিআর-০৩সি-১৬১৪ নম্বরের একটি ডিআই গাড়ি দ্রুতবেগে আসছিল৷ তখনই ঘটে যায় এই দুর্ঘটনা৷ এই দুর্ঘটনায় বিশ্রামগঞ্জ থানার এএসআই বিকাশ লস্কর পায়ে আঘাত পান৷ খবর পেয়ে বিশালগড় থেকে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে৷ তাছাড়া বিশালগড় থানার পুলিশ ও বিশ্রামগঞ্জ থানার পুলিশ বাহিনী আহত বিকাশবাবুকে নিয়ে যান বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতলে৷ দুর্ঘটনাগ্রস্ত ডিআই গাড়িটিও বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়৷ পুলিশ গাড়ি চালককে আটক করতে সক্ষম হয়৷ একটি মামলা নেওয়া হয়েছে বলে খবর৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top