News Flash

  • Home
  • দেশ
  • জঙ্গী সংগঠনের ঘাঁটিতে পরিণত হয়েছে, বাংলার মানুষ এবার তৃণমূলকে বিসর্জন দেবে : দিলীপ
Image

জঙ্গী সংগঠনের ঘাঁটিতে পরিণত হয়েছে, বাংলার মানুষ এবার তৃণমূলকে বিসর্জন দেবে : দিলীপ

দুর্গাপুর, ১৩ এপ্রিল (হি.স.) : ‘জঙ্গী সংগঠনের ঘাঁটি পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। বাংলার মানুষ এবার তৃণমূলকে বিসর্জন দেবে।’ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে পশ্চিমবঙ্গ থেকে দুই জঙ্গী এনআইএর হাতে গ্রেফতার হতেই রাজ্যের তৃণমূল সরকারকে এভাবে বিঁধলেন বিজেপি সাংসদ তথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রাত পেরোলেই বাঙালির নতুন বছর। তার আগে শনিবার বাংলার চৈত্রসংক্রান্তির দিন দুর্গাপুরে গুরুদুয়ারায় শিখ সম্প্রদায়ের বৈশাখী উৎসবে যোগ দেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে গুরুবানী শোনেন ও আশীর্বাদ নেন। তারপর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।

উল্লেখ্য, গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। ঘটনায় জড়িত পশ্চিমবঙ্গ থেকে দুই জঙ্গীকে গ্রেফতার করে। ওই দুই জঙ্গির ভুয়ো নথি জমা দিয়ে শিলিগুড়িতে জাল আধার কার্ড ও জাল ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল বলে দাবী এনআইএর। এছাড়াও বিস্ফোরনের পর ওই দুই জঙ্গী একবালপুর ও নিউ দীঘায় ডেরা নিয়েছিল বলে দাবি এনআইএ-র। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত শনিবার পুলিশকে সঙ্গে নিয়ে হোটেলে যায় এনআইএ এবং হাতে নাতে দুজনকে গ্রেফতার করে। লোকসভা নির্বাচন তার আগে জঙ্গী ধরা পড়ায় রাজ্য সরকারের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ি করেছে বিরোধীরা। এদিন দিলীপ ঘোষ তৃণমূলকে নিশানা করে বলেন,” জঙ্গী সংগঠনের ঘাঁটিতে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ।”

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top