News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার বক্তব্যে মডেল কোড অফ কন্ডাক্ট লংঘন হয়েছে, প্রার্থীকে সচেতন করলেন ভারতের নির্বাচন কমিশন
Image

বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার বক্তব্যে মডেল কোড অফ কন্ডাক্ট লংঘন হয়েছে, প্রার্থীকে সচেতন করলেন ভারতের নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল: গত ৮ ই এপ্রিল ফটিকরায় বিধানসভায় এক জনসমাবেশে আপত্তিকর বক্তব্য রেখেছেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। যার ফলে মডেল কোড অফ কন্ডাক্ট বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রার্থীকে সচেতন করলেন ভারতের নির্বাচন কমিশন।

উল্লেখ্য গত ৯ এপ্রিল ত্রিপুরার বিভিন্ন প্রভাতী দৈনিক পত্রিকায় এই খবর প্রকাশিত হওয়ার পর এদিন মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের অভিযোগমূলে সেক্টর অফিসার ঘটনার তদন্ত করেন। জনসভার ভিডিও থেকে প্রমাণিত হয় প্রার্থী আপত্তিকর মন্তব্য করেছেন। যার ফলে কোড অফ কন্ডাক্ট বিঘ্নিত হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার। পাশাপাশি প্রার্থীকে ভবিষ্যতে এমন বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে যা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে। অন্যথায় জারি করা মডেল কোড অফ কন্ডাক্টের বিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top