News Flash

  • Home
  • দেশ
  • ইডির পর এবার কেসিআর-কন্যাকে গ্রেফতার করল সিবিআই
Image

ইডির পর এবার কেসিআর-কন্যাকে গ্রেফতার করল সিবিআই

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি. স.) : তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা তথা ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেত্রী কে কবিতাকে এবার গ্রেফতার করল সিবিআই। এর আগে তাঁকে জেলের ভিতরেই জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। এর জন্য বিশেষ আদালত থেকে অনুমতি দেওয়া হয় তাদের। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়।

দিল্লির আবগারি ‘দুর্নীতি’ মামলার সঙ্গে সম্পর্কযুক্ত একটি আর্থিক তছরুপের অভিযোগে কবিতাকে গ্রেফতার করেছে সিবিআই। ওই মামলায় এর আগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। বর্তমানে তিহাড়ে জেল হেপাজতে রয়েছেন কবিতা। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ১৫ মার্চ কবিতার বাড়িতে হানা দেয় ইডি। এরপর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলে। পরে বিকেলে তাঁকে গ্রেফতার করা হয়। তবে ইডির গ্রেফতারি ‘বেআইনি’ বলে দাবি করেন কবিতা। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন তিনি । শীর্ষ আদালত তাঁর আবেদনে সাড়া দেয়নি। নিম্ন আদালতে জামিনের আবেদন জানানোর পরামর্শ দেওয়া হয়েছিল। সেইমতো আবেদন জানান তিনি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে দেয়। গত মঙ্গলবার কবিতাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়। এর মাঝেই ফের তাঁকে গ্রেফতার করল সিবিআই।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top