News Flash

  • Home
  • দেশ
  • গাজিয়াবাদে আগুন লাগল আবাসনে, আলিগড়ে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড
Image

গাজিয়াবাদে আগুন লাগল আবাসনে, আলিগড়ে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড

লখনউ, ১০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে ভয়াবহ আগুন লাগল একটি আবাসনে। বুধবার সকালে গাজিয়াবাদের ইন্দিরাপুরমে জয়পুরিয়া সানরাইজ গ্রিন্স অ্যাপার্টমেন্ট আবাসনে আগুন লাগে। আগুন লাগা মাত্রই আতঙ্কে আবাসনের বাসিন্দারা নিচে নেমে আসেন, খবর দেওয়া হয় দমকলের, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। চিফ দমকল অফিসার (সিএফও) রাহুল কুমার বলেছেন, “সানরাইজ গ্রিনস অ্যাপার্টমেন্টের তিনতলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তিনটি ফায়ার টেন্ডার পাঠানো হয়… ফ্ল্যাটে কিছু ঘরোয়া জিনিসপত্র ছিল যা আগুনে পুড়ে গেলেও এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।”

অন্যদিকে, মঙ্গলবার রাতে ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের আলিগড়ে। শর্টসার্কিটের কারণে মঙ্গলবার রাতে আলিগড়ে একটি রেস্তোরাঁয় আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। দমকলের ৩টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top