News Flash

Image

মেয়ের হাতে রক্তাক্ত পিতা, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ এপ্রিল:  সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। এ ধরনেরই এক সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটেছে কৈলাসহর থানা এলাকায়। ঘটনাটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেবস্থল কলাছড়া ৪নং ওয়ার্ড এলাকায় মেয়ের হাতে রক্তাক্ত হয়েছেন পিতা। উক্ত বিষয় নিয়ে রবিবার দুপুরবেলা কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা সুবলা উরাং রবিবার দুপুরবেলা উনার স্ত্রীর সাথে কোন এক বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হন। ঘটনাটি প্রত্যক্ষ করে উনার মেয়ে পরমিলা উরাং। তখনই সে তার পিতা সুবল উরাংকে একটি কাঠের টুকরো দিয়ে মাথার মধ্যে আঘাত করতে থাকে। যার ফলে সুবলা উরাংয়ের মাথা ফেটে যায় এবং উনার মাথার মধ্যে গুরুতরভাবে আঘাত লাগে।

সুবলা উরাং প্রায় সময়ই আকন্ঠ মদ্যপান করেন বলে তিনি নিজেই জানান। পাশাপাশি উনার স্ত্রী এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত বলেও তিনি অভিযোগ করেন। সুবলা উরাং রবিবার দুপুরবেলা কৈলাসহর থানায় উনার মেয়ে পরমিলা উরাংয়ের বিরুদ্ধে একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রের নির্মাণসামগ্রী নিয়ে বিতর্ক, ইট ও রড সরানোর অভিযোগে চাঞ্চল্য

আগরতলা, ১৬ আগস্ট: সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটনকেন্দ্রে নির্মাণসামগ্রী সরানো ও বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পর্যটন দপ্তরের উদ্যোগে…

ByByReshmi Debnath Aug 16, 2026

বছরের পর বছর প্রতিশ্রুতিই সার, নদী পার হয়েই জীবনযাপন সিমনা-রবিচরণ এলাকার মানুষের

আগরতলা, ১৬ আগস্ট: বাম হোক কিংবা রাম—সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে, কিন্তু বদলায়নি সিমনা-রবিচরণ এলাকার মানুষের দুর্ভোগ। বছরের পর…

ByByReshmi Debnath Aug 16, 2026

নির্মাণকাজে ইঞ্জিনিয়ারের অনুপস্থিতি, ক্ষুব্ধ মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ আগস্ট: সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজের গুণগত মান নিয়ে কোনও আপস করা যাবে না—এমনই…

ByByReshmi Debnath Aug 16, 2026

গোলধারপুরে বাঁধ ও পানীয় জল সমস্যা খতিয়ে দেখলেন মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৬ আগস্ট: চণ্ডীপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ ও পানীয় জলের সমস্যা সরেজমিনে…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top