News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘গুরুতর সমস্যা’, ভূপতিনগর কাণ্ডে মন্তব্য উদ্বিগ্ন রাজ্যপাল বোসের
Image

‘গুরুতর সমস্যা’, ভূপতিনগর কাণ্ডে মন্তব্য উদ্বিগ্ন রাজ্যপাল বোসের

কলকাতা, ৬ এপ্রিল, (হি.স.): ভূপতিনগরে শনিবারে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ ঘটনাকে ‘ভীষণই গুরুতর সমস্যা’ বলে অভিহিত করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷

শুধু তাই নয় ৷ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে বললেন রাজ্যপাল৷ শনিবার কলকাতায় এক সমাবেশে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভূপতিনগরের ঘটনাকে ততটাই গুরুত্ব সহকারে দেখা উচিৎ যতটা প্রয়োজন ৷”

এনফোর্সমেন্ট ডিরক্টরটের পর জাতীয় তদন্তকারী সংস্থা। পশ্চিমবঙ্গে তদন্ত করতে এসে শনিবার আবারও আক্রান্ত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তদন্তে গিয়ে হামলার মুখে পড়তে হয়ে এনআইএ-র আধিকারিকদের । স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তদন্তকারীরা। সংস্থার গাড়ি ভাঙচুর করা হয়েছে। দুই তদন্তকারী আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও শোনা গিয়েছে।

আগে গত ৫ জানুয়ারি, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে তাঁর অনুগামীদের হামলার মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের বাংলায় আক্রান্ত হল এনআইএ। তবে রাজ্যে এনআইএ আধিকারিকদের আক্রান্ত হওয়ার সব কটি ঘটনার জন্যই তদন্তকারী সংস্থার ঘাড়েই দোষ চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top