News Flash

Image

জম্পুই হিল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ এপ্রিল: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র জম্পুই হিল পরিদর্শন করেন। তিনি ভাঙমুনে ইডেন টুরিস্ট লজে পৌঁছালে তাঁকে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন স্বাগত জানান। উত্তর ত্রিপুরা জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু এর পর ত্রিপুরার সবচেয়ে উচু পর্বতশৃঙ্গ বেতলিংশিপ পরিদর্শন করেন। রাজ্যপাল ফুলডংশাইতে জুডাই টুরিস্ট লজ, ভাঙমুনে সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামও পরিদর্শন করেন এদিন। গ্রাম এবং রাস্তা পরিচ্ছন্ন রাখার জন্য রাজ্যপাল গ্রামবাসীদের অভিনন্দন জানান।

জম্পুই হিল সফরে রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক এবং পদস্থ আধিকারিকগণ রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন। আজ সকালে ট্রেনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু কুমারঘাট স্টেশনে পৌঁছালে ঊনকোটি জেলার জেলাশাসক ডি কে চাকমা, জেলার পুলিশ সুপার কান্তা জাঙ্গির রাজ্যপালকে স্বাগত জানান। কুমারঘাট ডাক বাংলোতে পৌছালে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। 

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top