News Flash

  • Home
  • Uncategorized
  • অনূর্ধ্ব-৯ রাজ্য দাবায় সেরা পীতম্বর, নাভ্যিয়া
Image

অনূর্ধ্ব-৯ রাজ্য দাবায় সেরা পীতম্বর, নাভ্যিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অপরাজিত চ্যাম্পিয়ন হলো পীতম্বর দেবনাথ এবং নাভ্যিয়া দে।  রাজ্য অনূর্ধ্ব-‌৯ দাবা প্রতিযোগিতায়। দুদিনব্যাপী আসর শেষ হয় সোমবার। রাজ্য দাবা সংস্থা আয়োজিত আসর হয় এন এস আর সি সি-‌র দাবা হলঘরে। বালক বিবাগে হয় ৫ রাউন্ডের খেলা। তাতে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলো পীতম্বর এবং আদ্রুষ কর্মকার। পরে ভোকলসে আদ্রুষকে পেছনে ফেলে রাজ্য সেরা হয় পীতম্বর। ৪ পয়েন্ট নিয়ে ভোকলসে তৃতীয় ও চতুর্থ হয় যথাক্রমে শুভায়ন দাস, রোহিল সাহা এবং সাড়ে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির রুদ্রজিৎ পাল। বালিকা বিভাগে ৪ রাউন্ডে সাড়ে ৩ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নাভ্যিয়া দে। ৩ পয়েন্ট পেয়ে আদ্রিজা সাহা দ্বিতীয়, আড়াই পয়েন্ট পেয়ে তৃতীয় থেকে অঞ্চম স্থান দখল করে যথাক্রমে নীলাক্ষি দেবনাথ, মেট্রিক্স চেস আকাদেমির শিবাদ্রিতা দেবনাথ এবং মেট্রিক্স চেস আকাদেমির অবান্তিকা চক্রবর্তী। আসর পরিচালনা করেন নির্মল দাস। আসর থেকে দুবিভাগে প্রথম ২ স্থান পাওয়া দাবাড়ুরা জাতীয আসের কেলার যোগ্যতা অর্জন করলো।

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top