News Flash

  • Home
  • দেশ
  • “দম থাকলে আমাকে আটকে দেখান”, হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Image

“দম থাকলে আমাকে আটকে দেখান”, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

পশ্চিম বর্ধমান, ১ এপ্রিল, (হি.স.): “আমি সব এলাকায় যাব। মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি ৷ বর্ধমান-দুর্গাপুরেও শেষ করব। দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকে দেখান৷” সোমবার এরকম ভাষাতেই

হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

অভিযোগ, ভাতার, মন্তেশ্বরে বিজেপির দেওয়াল মুছে দেওয়া হচ্ছে৷ দেওয়ালে লিখতে দেওয়া হচ্ছে না। মন্দিরে গেলে দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেখানকার বিধায়কের এলাকাতেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ বিজেপির। সেই বিষয়েই দিলীপবাবু ওপরের কথাগুলো বলেন।

সাতসকালে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার দুর্গাপুরের মাঠে প্রাতঃভ্রমণ সেরে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে তীব্র ভাষায় বলেন, “দলের লোকেরা এমন তাড়া করল যে মন্দিরের ভিতর ঢুকতে হলো তাঁকে।”

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top