নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ আগস্ট৷৷ মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলাল ক্ষুব্ধ এলাকাবাসীরা৷ ঘটনা খোদ মুঙ্গিয়াকামী এলাকাতেই৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ৷ ঘটনার বিবরণে জানা গেছে, মুঙ্গিয়াকামী থানাধীন ৪৬ মাইল এলাকার বাসিন্দা ইন্দ্র কুমার মলসম তাঁর স্ত্রী কন্যাধন মলসম (২৮) ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়৷ ইন্দ্র কুমার তার স্ত্রীকে সোমবার মুঙ্গিয়াকামী হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য৷ কিন্তু হাসপাতালে এসে দেখতে পায় চিকিৎসক নেই৷
এতেই যত বিপত্তি দেখা দেয়৷ ক্ষুদ্ধ এলাকাবাসীরা তড়িঘড়ি হাসপাতালে তালা ঝুলিয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত তালা বদ্ধ অবস্থায় থাকে৷ এদিকে পরিস্থিতি অনুধাবন করে তড়িঘড়ি ছুটে যায় চিকিৎসক৷ পরে পুলিশে প্রচেষ্টায় হাসপাতালে তালা খুলে দেওয়া হয়৷ ওই অসুস্থ কন্যাধন মলসমের চিকিৎসা পরিষেবা দিতে শুরু করে৷ অভিযোগ মুঙ্গিয়াকামী হাসপাতালের ইনচার্জ চিকিৎসক অনিতা দেববর্মা দীর্ঘদিন ধরে হাসপাতালে যান না৷
ডাক্তারকে না পেয়ে মুঙ্গিয়াকামী স্বাস্থকেন্দ্রে তালা দিল ক্ষুব্ধ জনতা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















