News Flash

  • Home
  • দেশ
  • শ্রীমতী শেফালী শারন প্রেস ইনফর্মেশন ব্যুরোর প্রিন্সিপল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন
Image

শ্রীমতী শেফালী শারন প্রেস ইনফর্মেশন ব্যুরোর প্রিন্সিপল ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন

নয়াদিল্লি, ০১, এপ্রিল : শ্রী মনীশ দেশাই রবিবার অবসর গ্রহণ করার পর শ্রীমতী শেফালী শারন প্রেস ইনফর্মেশন ব্যুরো-র প্রিন্সিপল ডিরেক্টর জেনারেল হিসেবে সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন। শ্রীমতী শারন ইন্ডিয়ান ইনফর্মেশন সার্ভিস-এর ১৯৯০-এর ব্যাচের একজন আধিকারিক।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তাঁর বিস্তারিত কর্মজীবনে তিনি  প্রেস ইনফর্মেশন ব্যুরোর  একজন  আধিকারিক হিসেবে  বিভিন্ন মন্ত্রকের, যেমন অর্থ মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, তর্থ ও সম্প্রচার মন্ত্রকের, সংবাদ মাধ্যমের প্রচার সংক্রান্ত কাজকর্ম ক্যাডার পর্যায়ের পদের দায়িত্ব বিস্তারিতভাবে দেখাশোনা করেছেনএ ছাড়াও তিনি ভারতের নির্বাচন কমিশনএর মুখপাত্র হিসেবে কর্মভার পালন করেছেন।

সেই সংগে তিনি স্বাস্থ্য মন্ত্রকে অধিকর্তা হিসেবে সেন্ট্রাল স্টাফারিং স্কিম ডেপুটেশন-এ (ঔষধ শিল্পের চিরাচরিত পদ্ধতি/আয়ুষ দপ্তর, ২০০২ থেকে ২০০৭) এবং অর্থ মন্ত্রকে (অর্থনীতি বিষয়ক দপ্তর, ২০১৩ থেকে ২০১৭) দায়িত্ব সামলেছেন। পাশাপাশি তিনি (তথ্য ও সম্প্রচার মন্ত্রকে তথ্য সংক্রান্ত নীতি, ২০০০ থেকে ২০০২) ওএসডি হিসেবে  ক্যাডার পদে কাজ করেছেন। অন্যদিকে ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত লোকসভার সচিবালয়ে এলএসটিভিতে তিনি প্রশাসন ও অর্থনীতি অধিকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শ্রীমতী শারন দায়িত্বভার গ্রহণ করার সময় প্রেস ইনফর্মেশন ব্যুরো-র বরিষ্ঠ আধিকারিকরা তাঁকে স্বাগত জানান।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top