News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১০৩২৩ শিক্ষকের চাকরি যারা দিয়েছে আর চাকুরী যারা খেয়েছে তারা এখন বন্ধু হয়েছে গেছে: বিপ্লব
Image

১০৩২৩ শিক্ষকের চাকরি যারা দিয়েছে আর চাকুরী যারা খেয়েছে তারা এখন বন্ধু হয়েছে গেছে: বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ: ১০৩২৩ শিক্ষকের চাকরি যারা দিয়েছে আর চাকুরী যারা খেয়েছে তারা এখন বন্ধু হয়েছে গেছে। তাই তাদের চিনে রাখুন। ১০৩২৩ পরিবারের সদস্যদের তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। নির্বচনী প্রচারে গিয়ে এভাবেই বামগ্রেসকে আক্রমণ করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।

রবিবার সোনামুড়ার শান্তপল্লীতে এক রোডশো- তে অংশ গ্রহন করেছেন প্রার্থী বিপ্লব কুমার দেব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একের পর এক বিষয় তুলে এনে বাম ও কংগ্রেসদের কঠিন ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, দক্ষিণ জেলায় ১৪ জন কমিউনিস্টকে যারা হত্যা করেছিল তারাই আজ তাদের প্রার্থী। তিনি বলেন, বামেরা ২৫ বছরে রাজ্যের মানুষকে কিছুই দিতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সহ দেশকে উন্নয়নের শিখরে উঠানোর কাজ করে যাচ্ছেন। তিনি এদিনের এই পথসভায় বিজেপি সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের খতিয়ান তুলে ধরে বলেন, বামেরা ২৫ বছরে যা করতে পারেনি প্রধামন্ত্রীর নরেন্দ্র মোদী ১০ বছরে তা করে দেখিয়েছেন।

তিনি এদিনের রোড শো তে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, কমিউনিস্টরা জাতপাতের রাজনীতি করে। রাজ্যের জনগনের জন্য রাজনীতি করে না কমিউনিস্ট। তাই উন্নয়নের লক্ষ্যে মহিলাদের সশক্তিকরণ এবং নাগরিকদের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান করেছেন বিপ্লব দেব।

এদিনের এই রোড শো শেষে নলছড়ে এক মেগা যোগদান সভা অনুষ্ঠিত হয়েছে। এই যোগদান সভায় বিপ্লব কুমার দেবের হাত ধরে  ৯০০ পরিবারের ৩০০০ ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। তাদের হাতে দলীয় পতাকা নিয়ে তাদের দলে বরণ করে নিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী  বিপ্লব কুমার দেব।

Releated Posts

এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপির

আগরতলা, ২৬ এপ্রিল: এডিসির শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান প্রাক্তন সাংসদ…

ByByReshmi Debnath Apr 26, 2026

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top