News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঝড় বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ রাজ্যের বিভিন্ন এলাকা
Image

ঝড় বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্থ রাজ্যের বিভিন্ন এলাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ: শনিবার গভীররাত ও রবিবার সকালের বৃষ্টিপাতের জেরে সারা রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বিভিন্ন এলাকা। এদিন সকালের প্রবল ঘূর্ণিঝড়ে দীর্ঘ ৫০ বছর পুরনো গাছ ভেঙে পড়ে জিবি হাসপাতালের প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। গাছ বেশ কিছু সময় বন্ধ ছিল হাসপাতালের প্রবেশ দ্বারের যাতায়াত।

যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে গাছ সরিয়ে যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাস্তা। এদিনের হাসপাতালের আশেপাশে থাকা দোকানপাটও ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঘটনায়। বিদ্যুৎ এর তার ছিঁড়ে পড়ে একপ্রকার ঝুঁকিপূর্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এদিনের এই ঘূর্ণিঝড়ের ফলে। প্রায় দুঘন্টার চেষ্টায় এদিন স্বাভাবিক হয়েছে জিবি হাসপাতাল চত্বরের যান চলাচল।

এদিকে এমবিবি বিমান বন্দরের টার্মিনাল ভবনও এদিনের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।  টার্মিনাল ভবনের একটা অংশের টিন সহ অন্যান্য সামগ্রী ঝড়ে উড়ে গেছে। মাটিতে খুলে পড়ে দুটি এসি বক্স।
এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঝড় বৃষ্টির জেরে বাড়িঘর ভেঙেছে অনেকের। ক্ষতিগ্রস্থ হয়েছেন কৃষকেরাও। এদিকে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুইজনের। সব মিলিয়ে রবিবারের এই আচমকা ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।

Releated Posts

গোমতীর তিন আসনে পুনর্নির্বাচন,  ৫ অক্টোবর ভিলেজ কমিটির ভোট গণনা

আগরতলা, ৩ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ -এর ভিলেজ কমিটি নির্বাচনে গোমতী জেলার তিনটি আসনে আজ পুনরায় ভোটগ্রহণ…

ByByReshmi Debnath Oct 3, 2026

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top