News Flash

  • Home
  • দেশ
  • কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সমর্থনে ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image

কৃষ্ণনগরে মহুয়া মৈত্রর সমর্থনে ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কৃষ্ণনগর, ৩১ মার্চ (হি. স.) : কৃষ্ণনগরে ভোটের প্রচারে গিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মহুয়া মৈত্রর সমর্থনে প্রচারে গিয়েছেন তিনি। আর সেখান থেকেই সিপিএম-কংগ্রেস-বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “মহুয়া ওদের যোগ্য জবাব দেবে। আপনারা জেতানোর পরও ওঁকে তাড়িয়ে দিয়েছে এত বড় সাহস। তাই ওঁকে জিতিয়ে আবার পাঠাতে হবে যাতে মুখোশ খুলে দেয়।”

তিনি আরও বলেন, “জোট আমি তৈরি করেছি। নামও আমার দেওয়া। ভোটের পর আমি দেখে নেব।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, “কিন্তু বাংলায় সিপিএম-কংগ্রেস-বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএম-কে ভোট দেওয়া মানে বিজেপি-কে ভোট দেওয়া। আরও একটা লেজুর মুসলিম পার্টি হয়েছে। সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।” তৃণমূল সুুপ্রিমো এদিন স্পষ্ট জানান, কেন তৃণমূলকে ভোট দেওয়া উচিত। আর বিরোধীদের কেন নয়। তিনি বলেন, “আমরা একলা লড়ছি। আমি শুনেছি সিপিএম কংগ্রেস জোটের হয়ে লড়ছে বলেছে। আর এখানে তো জোটই হয়নি। এখানে ঘোট হয়েছে।” এরপর তিনি নিজেই বলেন, “তৃণমূলকে ভোট কেন দেবেন? লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। সারা জীবন পাবেন। ১ এপ্রিল ব্যাঙ্ক বন্ধ হলেও টাকা পাবেন।”

Releated Posts

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেও জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই, দাবি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারত পরিস্থিতি…

ByByNews Desk Jun 10, 2026

মোদিই ভারতের দীর্ঘতম সময় দায়িত্বে থাকা নির্বাচিত প্রধানমন্ত্রী, শুভেচ্ছা রাজনাথের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন নজির গড়লেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top