News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখলেন নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সহ প্রশাসনের কর্মকর্তারা
Image

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখলেন নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সহ প্রশাসনের কর্মকর্তারা

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ৩০মার্চ: পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখলেন নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সহ প্রশাসনের কর্মকর্তারা। প্রস্তুতিপর্ব খতিয়ে দেখে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সন্তোষ ব্যক্ত করেছেন।

২০২৪ লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষনা হতেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপরতা বেড়েছে প্রশাসনে। ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত প্রত্যন্ত অঞ্চলের ভোটকেন্দ্রগুলিতে ঝটিকা সফরে আসেন ইলেকশন কমিশনের অবজারভার রুবেল ম্যাথু জেকব, ধলাই জেলাশাসক সাঝু ভাহিদ এ, জেলা পুলিশ সুপার  অবিনাশ রাই, মহকুমা শাসক উওম কুমার ভৌমিক সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের  আধিকারিকদের নিয়ে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

সামান্য বৃষ্টি হলেই ছামনু বিধানসভার থালছড়া, গোবিন্দবাড়, নাথিনমনু মতো ভিলেজগুলোর ভোটগ্রহন কেন্দ্রে ভোটকর্মীরা ভোট সংগ্রহ করতে অনেক অসুবিধার সম্মুখীন হন। তাছাড়া দুএকটি ভোট কেন্দ্রে শুখা মরশুমেই যাতায়াত করা প্রায় অসম্ভব। এই সব বিষয়গুলি সমাধানের জন্য সরজমিন প্রত্যক্ষ করেন অবজারভার সহ আধিকারিকদের জাম্বু টিম।

অবজারভার জেকব সাহেব জানান, আসন্ন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্নভাবে সাঙ্গ করতে যে সমস্যাগুলি সামনে এসেছে তার দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন  ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তারজন্য নির্বাচন কমিশন সক্রিয় ভূমিকা পালন করবে। জনগণকে নির্ভয়ে নিজের ভোট নিজে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা ও কাজের গুণমান নিশ্চিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২ মে : নগর উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা, কাজের গুণমান বজায়…

ByByNews Desk May 2, 2026

মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে ১০৭টি পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত পর্যটনমন্ত্রী

আগরতলা, ২ মে : আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে মোট ১১২টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।…

ByByNews Desk May 2, 2026

বামপন্থী কর্মী ছায়েদ আলীর প্রয়াণে শোকের ছায়া বক্সনগরে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২ মে: বামপন্থী ভাবধারায় বিশ্বাসী এবং কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় কর্মী ছায়েদ আলীর মৃত্যুতে শোকস্তব্ধ বক্সনগর…

ByByNews Desk May 2, 2026

পশ্চিমবঙ্গে অতিরিক্ত কাউন্টিং অবজারভার ও পুলিশ অবজারভার মোতায়েন করল নির্বাচন কমিশন

আগরতলা, ২ মে : ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণনা প্রক্রিয়ায় সহায়তার জন্য ১৬৫…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top