News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে এনআইএ-বিজেপি আঁতাত, কুণালকে তোপ বিরোধীদের
Image

তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে এনআইএ-বিজেপি আঁতাত, কুণালকে তোপ বিরোধীদের

কলকাতা, ২৯ মার্চ (হি.স.) : রাজ্য তৃণমূল নেতা কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, ”বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী কি কাল তৃণমূলের কিছু কর্মীকে গ্রেফতার করবে এনআইএ?” শুক্রবার এক্স হ্যান্ডলে এনআইএ-কে যুক্ত করে পোস্ট করার পাশাপাশি সাংবাদিক সম্মেলনেও এ নিয়ে অভিযোগ ও প্রশ্ন তুলেছেন তিনি।

এই প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বিজেপি নেতা সজল ঘোষের দাবি, ”আমরা তথ্য দিলেই কি গ্রেফতার হচ্ছে নাকি? আগে তো তদন্ত হবে, সেই তথ্য ঠিক কিনা। তাছাড়া, নির্বাচনের আগে কি কেউ এনআইএ কাউকে গ্রেফতার করতে পারে? উনি আসলে জ্যোতিষী হয়ে গিয়েছেন। কদিন আগে বলেছিলেন কে কত ভোট পাবে। আর এখন বলছেন কবে এনআইএ অভিযান হবে?”

সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ”কুণালবাবু যে অভিযোগ করেছেন। তার মানে উনি ব্যক্তিগত ভাবে জানেন যে তালিকা আছে এনআইএ-এর। কারণ ওঁদের দলের সঙ্গে বিজেপির একটি অংশের ভাল যোগাযোগ রয়েছে। তাই জেনেবুঝেই কুণালবাবু এই অভিযোগ করেছেন। তাহলে কুণালবাবুকেই জিজ্ঞাসাবাদ করে এর তদন্ত হওয়া উচিত। এটা তো মারাত্মক অভিযোগ।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top