News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মৃত মৎস্যজীবিদের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রতিমা ভৌমিক
Image

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মৃত মৎস্যজীবিদের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৯ মার্চ:  ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গন্ডাছড়া মনোরঞ্জন দাস পাড়ার চার মৎস্যজীবীর মর্মান্তিক মৃত্যু ঘটে। শুক্রবার মৃত পরিবারের খোঁজখবর নিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক গন্ডাছড়য় ছুটে যান।

এদিন তিনি একে একে সঞ্জিত নন্দী, জ্যোতিষ মল্লিক, প্রদীপ দাস, হরিদাস এই চার মৃত পরিবারের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা।

সেখানে প্রতিমা ভৌমিকের সাথে ছিলেন  আরেক সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পতিরাম ত্রিপুরা, সহ-সভাপতি বিকাশ চাকমা, কৃষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মন্ডলের সাধারণ সম্পাদক আদিত্য সরকার  প্রমুখরা।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top