News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্দেহের জেরে স্ত্রী এবং ছেলেদের উপর আক্রমণ স্বামীর
Image

সন্দেহের জেরে স্ত্রী এবং ছেলেদের উপর আক্রমণ স্বামীর

ধর্মনগর, ২১ মার্চ: সন্দেহের জেরে স্ত্রী এবং ছেলেদের মেরে ফেলতে চেয়েছেন স্বামী অনন্ত শর্মা। ঘটনা পূর্বচন্দ্রপুরের ৯ নং ওয়ার্ডের। গৃহস্বামী অনন্ত শর্মা তার স্ত্রী জুমপি গোস্বামী বড় ছেলে অনুরাগ শর্মা ,১৯ বছর এবং ছোট একটি ছেলে রয়েছে।

অন্তত শর্মা নাকি প্রায়ই রাতে অতিরিক্ত মদ্যপান করে স্ত্রী এবং ছেলেদের মারধর করে। একই বাড়িতে থাকলেও অনন্ত শর্মা, নিজে একা থাকে আর ঝুম্পি গোস্বামী দুই ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকে। বেশ কিছুদিনের মতো বুধবার রাতে অনন্ত শর্মা অতিরিক্ত মদ্যপান করে আসে। এসে দরজা ভেঙ্গে স্ত্রী এবং ছেলেদের ঘরে ঢুকতে চায়। কিন্তু দরজা শক্ত করে লাগানো থাকায় ঢুকতে ব্যর্থ হয়। তারপর রান্নাঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে বটি দাও দিয়ে বড় ছেলেকে আঘাত করে, স্ত্রীকে ক্ষতবিক্ষত করে ছোট ছেলেকে মারতে গেলে স্ত্রী দুই ছেলেকে ঘর থেকে বের করে দেয় প্রাণে বাচার জন্য। অনন্ত শর্মা কোন কিছু না করে বেরোজগার অবস্থায় দিন কাটায়। স্ত্রী জুম্পি গোস্বামী অঙ্গনওয়াড়ি সেন্টারের কাজ করে কোন রকমে সংসার অতিবাহিত করে চলেছে। বুধবার রাতে অনন্ত শর্মা, যেভাবে স্ত্রী এবং পুত্রদের উপর দাউ দিয়ে আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করে তাতে আতঙ্কিত হয়ে মা এবং দুই ছেলে পুলিশের শরণাপন্ন হয়েছে নিজেদেরকে বাঁচাতে।

স্ত্রী জুম্পি গোস্বামী সাংবাদিকদের ক্যামেরার সামনে তুলে ধরে তার একের পর এক নির্যাতনের কাহিনী। নিজেকে বাঁচাতে এবং দুই ছেলেকে বাঁচানোর জন্য প্রশাসনের দারস্ত হয়েছে স্ত্রী জুমপি গোস্বামী।

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top