News Flash

  • Home
  • খেলা
  • সুপারের ফিরতি লিগে ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে জেসিসি-র চমক
Image

সুপারের ফিরতি লিগে ইউনাইটেড ফ্রেন্ডসকে হারিয়ে জেসিসি-র চমক

জে সি সি-‌২৬৬/‌৭

ইউনাটে ফ্রেন্ডস-‌২৪৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সুপার ডিভিশন জমিয়ে দিলো জে সি সি। ইউনাটেড ফ্রেন্ডসকে পরাজিত করতেই সংহতিকে সুযোগ করে দিলো জে সি সি। আপাতত ৭ ম্যাচ খেলে ইউনাটেড ফ্রেন্ডসের পয়েন্ট ২০। ১ ম্যাচ কম খেলে সংহতির পয়েন্ট ১৬।  বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাটে অনুষ্ঠিত ম্যাচে বুধবার জে সি সি ২১ রানে পরাজিত করে ইউনাটেড ফ্রেন্ডসকে। জে সি সি-‌র গড়া ২৬৬ রানের জবাবে ইউনাটেড ফ্রেন্ডস ২৪৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের কৌশল আচার্য শতরান করেন। মঙ্গলবার শতদল সঙ্ঘের বিরুদ্ধে অর্ধশতরান করার পর এদিন ইউনাটেড ফ্রেন্ডসের বিরুদ্ধে দুরন্ত শতরান করে দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন কৌশল। কৌশলের দুরন্ত ব্যাটিংয়ে বিশ্বজিৎ পালের দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান করে। এদিন বিপক্ষের বোলারদের কার্যত শাসন করেন কৌশল। দলের ডান হাতি ওই ব্যাটসম্যানটি ৭৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে মরশুমে নিজের প্রথম শতরানটি করেন। কৌশল ১১১৩ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে শুভম ঘোষ ৫৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৬, রিমন সাহা ৪৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবহং শুভম রাই ৪০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে অভিজিৎ সরকার ৪৭ রানে ৪ টি এবং ঋত্বিক শ্রীবাস্তব ৩৫ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে জে সি সি-‌র বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে ২৪৫ রানে গুটিয়ে যায় ইউনাটেড ফ্রেন্ডস। দলের প৭ অঙ্কিত প্রতাপ সিং ৬০ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৫, দলনায়ক রজত দে ৪৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪,তেজশ্বা জশোয়াল ৩৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, অভিজিৎ দেববর্মা ৩৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং সেন্টু সরকার ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। জে সি সি-‌র পক্ষে ভিপীন শর্মা ৪৩ রানে ৩ টি এবং শুভম ঘোষ ৪১ রানে ২ টি উইকেট দখল করেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top