News Flash

  • Home
  • দিনের খবর
  • দুই ভাইকে খুন করল সেলুন মালিক, বদায়ুতে পুলিশি এনকাউন্টারে নিহত অভিযুক্ত
Image

দুই ভাইকে খুন করল সেলুন মালিক, বদায়ুতে পুলিশি এনকাউন্টারে নিহত অভিযুক্ত

বদায়ু, ২০ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের বদায়ু জেলায় বাড়িতে ঢুকে দুই নাবালক ভাইকে খুন করল এক সেলুন মালিক। মৃত দুই ভাইয়ের বয়স ১৩ ও ৬ বছর। ঘটনার পর বিপুল সংখ্যক মানুষ জড়ো হয় ওই দুই ভাইয়ের বাড়ির সামনে, অভিযুক্তের দোকান-সহ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশি এনকাউন্টারে নিকেশ হয়েছে অভিযুক্ত ওই সেলুন মালিক। বদায়ু শহরের বাবা কলোনিতে একটি সেলুন রয়েছে মহম্মদ সাজিদ (২২) নামে ওই অভিযুক্তের। মঙ্গলবার রাত সাড়ে সাতটা থেকে ৮টার মধ্যে ঘটনাটি ঘটেছে, পেশায় ঠিকাদার বিনোদ ঠাকুরের বাড়িতে ঢুকে পড়ে ওই অভিযুক্ত এবং ধারালো অস্ত্র দিয়ে বিনোদ ঠাকুরের দুই ছেলে আয়ুষ ও আহান ওরফে ৬ বছরের হানিকে খুন করে। বিনোদের তৃতীয় ছেলে পীযূষ (৮)-কেও আক্রমণ করে অভিযুক্ত, কিন্তু সে আহত হয়। জোড়া খুনের ঘটনা প্রকাশ্য আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বদায়ুর এসএসপি অলোক প্রিয়দর্শী বুধবার সকালে বলেছেন, “অভিযুক্ত সাজিদ…মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাড়িতে প্রবেশ করে এবং শিশুরা সেই সময় ছাদে খেলা করছিল। সে দু’টি শিশুকে আক্রমণ করে এবং তাঁদের হত্যা করে। তারপর সে নিচে নেমে আসে। জনতা আটকানোর চেষ্টা করলেও, সে পালিয়ে যায়। অভিযুক্ত পালিয়ে গিয়েছে, জানতে পেরে পুলিশ তৎপর হয়…এনকাউন্টারে নিকেশ হয়েছে ওই অভিযুক্ত, অভিযুক্তই আগে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। খুনে ব্যবহৃত অস্ত্র ও রিভলবার উদ্ধার করা হয়েছে। এফআইআর-এ মৃত শিশুর পরিবার অভিযুক্তের ভাই জাভেদের নামও উল্লেখ করেছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।”

Releated Posts

বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…

ByByNews Desk Jun 11, 2026

পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…

ByByNews Desk Jun 11, 2026

৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির

পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…

ByByNews Desk Jun 11, 2026

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top