News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • প্রায় ৬.৫ কোটি টাকার নেশাজা‌তীয় কফ সিরাপ উদ্ধার করিমগঞ্জের চুরাইবাড়িতে, বাজেয়াপ্ত ল‌রি, ধৃত দুই
Image

প্রায় ৬.৫ কোটি টাকার নেশাজা‌তীয় কফ সিরাপ উদ্ধার করিমগঞ্জের চুরাইবাড়িতে, বাজেয়াপ্ত ল‌রি, ধৃত দুই

বাজারিছড়া (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : প্রায় ৬.৫ কোটি টাকার নেশাজা‌তীয় কফ সিরাপ উদ্ধার হয়েছে দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়িতে। নিষিদ্ধ কফ সিরাপ পাচারে ব্যবহৃত ১৪ চাকার একটি লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যপ্রদে‌শের অশোকনগরের বাসিন্দা তথা লরি চালক র‌বি শর্মা এবং পাথারকা‌ন্দির (অসমের করিমগঞ্জ জেলাধীন) কলক‌লিব‌স্তির‌ সুশীল শুক্ল‌বৈদ্য বলে পরিচয় পাওয়া গেছে।

বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি জানান, আজ শ‌নিবার সকা‌লে পিবি ১৩ ‌বি‌ডি ৫৫৩৪ নম্ব‌রের মুরগির দানা বোঝাই একটি ১৪ চাকার ল‌রি উত্তরপ্রদেশের বেণারস থে‌কে ত্রিপুরায় প্রবে‌শের জন্য আসে। চুরাইবা‌ড়ি ওয়াচপোস্টে কর্মরত পুলিশ কর্মীদের নিয়ে তিনি ওই ল‌রিতে তালা‌শি চালান। তালাশি অভিযানে মুরগির দানার বস্তার আড়াল থে‌কে ৪০২ কার্টু‌নে ৬৪,৩২০ শিশি নেশাজাতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত কফ সিরাপ এসকাফগুলির কা‌লোবাজারি মূল্য প্রায় সা‌ড়ে ছয় কো‌টি টাকা হ‌বে, জানান ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলি।

নেশাদ্রব্য পাচারের অভিযোগে ল‌রির চালক ও সহচাল‌ক যথাক্রমে র‌বি শর্মা এবং সুশীল শুক্ল‌বৈদ্যকে আটক করা হয়। ধৃতদের বয়ানের ওপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ অফিসার প্রণব।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top