News Flash

  • Home
  • দেশ
  • মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় জখম দুই আরোহী
Image

মা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় জখম দুই আরোহী

কলকাতা, ১৫ মার্চ, (হি.স.): মা উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বাইক। এতে দু’জন জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে কলকাতা ন্যাশানাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সিএনএমসি) ভর্তি করানো হয়।

শুক্রবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। বাইকটি মা উড়ালপুল ধরে সায়েন্স সিটির দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল। তপসিয়ার কাছে বাইকটি উল্টে যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনলাইন অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন এক যাত্রী। দুর্ঘটনায় চালক এবং যাত্রী দু’জনেই গুরুতর জখম হন।

ওই সময়েই মা উড়ালপুল দিয়ে যাচ্ছিল লেক থানার ওসির গাড়ি। ওসি দুর্ঘটনাস্থলে যান এবং আহত যাত্রীদের উদ্ধার করে নিজের গাড়িতে তুলে নেন। তিনিই পার্ক সার্কাসের সিএনএমসি-তে নিয়ে যান আহতদের।

দুর্ঘটনার ফলে মা উড়ালপুলের একাংশে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে দ্রুত সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। তার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top