News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরাখণ্ড ইউসিসি বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির, সন্তোষ প্রকাশ পুষ্কর সিং ধামির
Image

উত্তরাখণ্ড ইউসিসি বিলে স্বাক্ষর রাষ্ট্রপতির, সন্তোষ প্রকাশ পুষ্কর সিং ধামির

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ালি বিধি বিল ২০২৪-এ সই করেছেন। রাষ্ট্রপতির সইয়ের পর বিলটি আইনে পরিণত হয়েছে, বিলটি কার্যকর হলে উত্তরাখন্ড হবে দেশের প্রথম রাজ্য, যেখানে স্বাধীনতার পর বলবৎ হবে অভিন্ন দেওয়ানি বিধি। এই বিলে বহুবিবাহ, হালাল, ইদ্দত ও তালিকার মতো প্রথায় ইতি টানা হয়েছে। পাশাপাশি সুনিশ্চিত করা হয়েছে, সম্পত্তির উত্তরাধিকার, বিবাহের সম বয়স এবং উত্তরাধিকারের সমানাধিকারকে।

এক সোশ্যাল মিডিয়া বার্তায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইউসিসি বিল রাষ্ট্রপতি অনুমোদন করায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি আইন কার্যকর হলে সমস্ত নাগরিক সমান সুযোগ পাবেন। মহিলাদের ওপর অত্যাচারও নিয়ন্ত্রণ করা যাবে। এই বিধি সম্প্রীতির পরিবেশ আরও ভালো করতে বড় ভূমিকা নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেছেন, “রাজ্যে এমন একটি আইন আনার জন্য আমি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে অভিন্দন জানাতে চাই।”

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top