News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন লিগ ক্রিকেটে আজও মাঠে নামবে চার দল
Image

সুপার ডিভিশন লিগ ক্রিকেটে আজও মাঠে নামবে চার দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে চলছে এখন ঘরোয়া বিপুল মজুমদার স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামীকাল বুধবার ময়দানে নামবে চারটি দল। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে এদিন মুখোমুখি হবে ব্লাড মাউথ ক্লাব ও শতদল সংঘ। ম্যাচটি শতদল সংঘের চতুর্থ ম্যাচ হলেও তাদের প্রতিপক্ষ ব্লাডের তৃতীয় ম্যাচ। টানা তিনটি ম্যাচ খেলে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখিনি শতদল। সেই জায়গায় ব্লাড মাউথ গত দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়। জয় দিয়ে অভিযান শুরু করার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই পরাজয়ের মুখ দেখে ব্লাড। এই অবস্থায় প্রতিপক্ষ দুর্বল শতদলের বিরুদ্ধে ফের জয়ের মুখ দেখার প্রত্যাশা নিয়ে আগামীকাল মাঠে নামবে ব্লাড মাউথের ক্রিকেটাররা। অপরদিকে নরসিংগড় বিআইটি মাঠে এদিন মুখোমুখি হবে ইউনাইটেড ফ্রেন্ডস ও স্ফুলিঙ্গ। এদিন নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ইউনাইটেড। পরপর দুই ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখায় যেদিন হ্যাট্রিকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই ময়দানে নামবে ইউনাইটেড ফ্রেন্ডসদের ক্রিকেটাররা। তবে স্ফুলিঙ্গ গত তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয়লাভ করে। শুরুটা প্রত্যাশিতভাবে স্ফুলিঙ্গ করতে না পারলেও, পরবর্তী দুই ম্যাচেই অনেকটা ঘুরে দাঁড়ায়। এই অবস্থায় চলতি এই টুর্নামেন্টে টানা তিন ম্যাচে জয়ের হ্যাট্রিকের  লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে দল। এখন দেখার বিষয় পূর্ব নির্ধারিত চার দলের ম্যাচ দুটিকে শেষ পর্যন্ত কোন দল জয়ের তকমা নিয়ে মাঠ ছাড়ে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top