News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস উপহার পেল ভারত, সবুজ পতাকা নেড়ে শুভসূচনা করলেন প্রধানমন্ত্রী
Image

১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস উপহার পেল ভারত, সবুজ পতাকা নেড়ে শুভসূচনা করলেন প্রধানমন্ত্রী

আহমেদাবাদ, ১২ মার্চ (হি.স.): আরও ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার পেল ভারত। মঙ্গলবার সকালে গুজরাটের আহমেদাবাদ থেকে সবুজ পতাকা নেড়ে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং গুজরাট বিজেপির সভাপতি সি আর পাটিল প্রমুখ।

প্রধানমন্ত্রী মোদী এদিন আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম, মাইসুরু-ডক্টর এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পাটনা-লখনউ, নিউ জলপাইগুড়ি-পাটনা, পুরী-বিশাখাপত্তনম, লখনউ-দেহরাদূন, কালাবুরাগি-স্যার এম বিশ্বেশ্বরায়ার টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি (নিজামুদ্দিন)-র মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেছেন।

প্রধানমন্ত্রী এদিন ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভসূচনা করার পর বলেছেন, “রেলের পুনরুজ্জীবনও বিকশিত ভারতের গ্যারান্টি। এখন রেলে অভূতপূর্ব গতিতে নতুন সংস্কার হচ্ছে। নতুন রেলপথের দ্রুত নির্মাণ, ১৩০০ টিরও বেশি রেলস্টেশনের আধুনিকীকরণ, বন্দে ভারত, নমো ভারত, অমৃত ভারত, আধুনিক রেল ইঞ্জিন এবং কোচ কারখানার মতো পরবর্তী প্রজন্মের ট্রেন, এই সবই একবিংশ শতাব্দীতে ভারতীয় রেলের চিত্র পাল্টে দিচ্ছে।” মোদী বলেছেন, “বন্দে ভারত ট্রেনের নেটওয়ার্ক এখন দেশের ২৫০টিরও বেশি জেলায় পৌঁছেছে। জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে সরকার ক্রমাগত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের রুট বাড়াচ্ছে।”

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top