News Flash

  • Home
  • দেশ
  • আগামীকাল তেলেঙ্গানায় বিজয় সংকল্প সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ
Image

আগামীকাল তেলেঙ্গানায় বিজয় সংকল্প সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ

হায়দরাবাদ, ১১ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার তেলেঙ্গানায় বিজয় সংকল্প সভা করবেন। ভারতীয় জনতা পার্টি তেলেঙ্গানা রাজ্যের ১৭টি লোকসভা কেন্দ্রে সর্বাধিক আসন জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী প্রস্তুতি জোরকদমে শুরু করেছে। সেই লক্ষ্যেই মঙ্গলবার একদিনের সফরে তেলেঙ্গানায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি বিজয় সংকল্প সভা ছাড়াও তিনি এখানে অনেক কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্য বিজেপি সোমবার একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার সকাল ১১ টায় চারমিনারে অবস্থিত ঐতিহাসিক শ্রী ভাগ্যলক্ষ্মী মন্দিরে বিশেষ পুজো ও দর্শন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি ইম্পেরিয়াল গার্ডেনে সামাজিক মাধ্যমের যোদ্ধাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিভিন্ন নির্দেশ দেবেন। কেন্দ্রীয় পর্যটন, সংস্কৃতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি জি. কিষাণ রেড্ডির সভাপতিত্বে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হবে। সেখানে দুপুর ২টোয় উপস্থিত হবেন শাহ। তিনি তেলঙ্গানায় বিজেপি কর্মীদের সঙ্গে জয়ের জন্য দলের কৌশল ঠিক করবেন এবং কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

Releated Posts

ওড়িশায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৬ লক্ষ মানুষ

ভুবনেশ্বর, ৩০ জুলাই (আইএএনএস): ওড়িশায় বন্যা পরিস্থিতি বৃহস্পতিবারও উদ্বেগজনক রয়ে গেছে। জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া, ফসলের ক্ষতি…

ByByNews Desk Jul 30, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top