News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশ বিধান পরিষদের জন্য ১০ জন এনডিএ প্রার্থীর মনোনয়ন জমা
Image

উত্তর প্রদেশ বিধান পরিষদের জন্য ১০ জন এনডিএ প্রার্থীর মনোনয়ন জমা

লখনউ, ১১ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশ বিধান পরিষদের জন্য ১০ জন এনডিএ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি রাজ্য সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরীর উপস্থিতিতে ১০ জন এনডিএ বিধানসভা প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

এনডিএ-র তরফে যাঁরা মনোনয়ন জমা দিয়েছিলেন তাঁদের মধ্যে বিজেপির ৭ জন প্রার্থী এবং তাঁর সহযোগী আপনা দল (এস), আরএলডি এবং সুভাষপা থেকেও প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ, ব্রজেশ পাঠক, অর্থমন্ত্রী সুরেশ খান্না, সমবায় মন্ত্রী জেপিএস রাঠোর এবং রাজ্যের সাধারণ সম্পাদক গোবিন্দ নারায়ণ শুক্লা প্রমুখ।

বিজেপি প্রার্থীদের মধ্যে ড. মহেন্দ্র সিং, অশোক কাটারিয়া, বিজয় বাহাদুর পাঠক, বিজেপি রাজ্য সহ-সভাপতি মোহিত বেনিওয়াল, সন্তোষ সিং, রাম তীরথ সিংঘল এবং ধর্মেন্দ্র সিং তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। আপনা দলের (এস) কার্যনির্বাহী সভাপতি এবং কারিগরি শিক্ষামন্ত্রী আশিস প্যাটেল, আরএলডি প্রার্থী যোগেশ চৌধুরী এবং সুভাষপার অচেলাল রাজভর মনোনয়ন জমা দিয়েছেন।

Releated Posts

নাগেন্দ্রর ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিলেন না কর্ণাটকের মুখ্যমন্ত্রী, বললেন দলের সবাই ‘শৃঙ্খলাবদ্ধ সৈনিক’

বেঙ্গালুরু, ২৬ আগস্ট (আইএএনএস): আদিবাসী কল্যাণ দপ্তরে কথিত অনিয়মের অভিযোগ ঘিরে চাপ বাড়তে থাকায় কর্ণাটকের পরিকল্পনা ও পরিসংখ্যান…

ByByNews Desk Aug 26, 2026

ঝাড়খণ্ড নিয়োগ কেলেঙ্কারি: সিডির কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মূল অভিযুক্তের, ১০-১২ লক্ষ টাকায় বিক্রি সিডিপিও পদ

রাঁচি, ২৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্তে নেমে সিআইডির কাছে মূল অভিযুক্ত অভয় কুমার তিওয়ারির দেওয়া…

ByByNews Desk Aug 26, 2026

পরীক্ষার ফল নিয়ে বিক্ষোভ, পটনায় একেইউ-র সামনে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো পড়ুয়াদের সঙ্গে মঙ্গলবার পটনায় আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটির…

ByBySandeep Biswas Aug 25, 2026

এমএমডিআর সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ভুবনেশ্বরে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ

ভুবনেশ্বর, ২৫ আগস্ট (আইএএনএস): সদ্য পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা এমএমডিআর সংশোধনী আইন, ২০২৬…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top