News Flash

  • Home
  • দিনের খবর
  • ব্রিগেডের মঞ্চ থেকে নাম না করে বিচারপতি গাঙ্গুলিকে নিশানা মমতার
Image

ব্রিগেডের মঞ্চ থেকে নাম না করে বিচারপতি গাঙ্গুলিকে নিশানা মমতার

কলকাতা, ১০ মার্চ (হি.স): ব্রিগেডের মঞ্চ থেকেও নিশানায় সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার নাম না করেই ফের একবার তাঁর বিরুদ্ধে শুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তোপ দেগে বলেন, ” বিচারব্যবস্থার কাছে হাতজোর করছি। মানুষ আপনাদের কাছে বিচারের জন্য যায়। কোনও দলের হয়ে কাজ করবেন না।”

আসলে বিজেপি দলে যোগ দেওয়ার আগে একের পর এক নজির বিহীন রায় দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্যের সরকারকে। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির এক প্রকার মুখোশ খুলে দিয়েছিলেন। আর তারপর থেকে রাজ্যের মানুষের কাছে ভগবানের দরজা পেয়েছিলেন তিনি। এমনকি রাজ্যের একাংশ তাঁর এই নির্ভীক আচরনের পর তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেও গ্রহণ করতে শুরু করেছিলেন। সেটাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের কাছে ভয়ের বিষয়। তাই বিচারপতিকে পদে পদে স্মরণ করছে তৃণমূল। এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। যদিও অভিজিৎ বাবু কোথায় প্রার্থী হবেন জানা যায়নি। জল্পনা তমলুক থেকে তাঁকে প্রার্থী করতে পারে বিজেপি। সেই আসনে তৃণমূলের হয়ে লড়াই করবেন দেবাংশু ভট্টাচার্য।

Releated Posts

বীরভূমে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডব, মৃত্যু ১, আহত অন্তত ১০

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির তাণ্ডবে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০…

ByByNews Desk Oct 6, 2026

নন্দীগ্রামে নিজের ২০১৬ সালের জয়ের ব্যবধান ছাপিয়ে যেতে পারে বিজেপির হাসিরানি রথ: মুখ্যমন্ত্রী

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার দাবি করেছেন, নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের…

ByByNews Desk Oct 6, 2026

উত্তর ২৪ পরগনায় ‘তোলাবাজি’ ঘিরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, গ্রেফতার দুই

কলকাতা, ৬ অক্টোবর (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহে তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের আবুজমাড়ে যৌথ অভিযানে উদ্ধার ৭টি আইইডি

রায়পুর/নারায়ণপুর, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের স্পর্শকাতর আবুজমাড় এলাকায় নারায়ণপুর পুলিশ এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ২৯তম ব্যাটালিয়নের যৌথ…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top