News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে আসাম সরকারের বিক্রয় কর দপ্তরের ঘুঘুর বাসা
Image

চুড়াইবাড়িতে আসাম সরকারের বিক্রয় কর দপ্তরের ঘুঘুর বাসা

Churaibariনিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২২ জুলাই৷৷ আসামের বিজেপি সরকারের ইতিমধ্যে অসমের একাংশ চেকগেইট বন্ধ করে দিয়েছে৷ বেআইনীভাবে টাকা আদায় বন্ধ করার উদ্দেশ্যে এ পদক্ষেপ গ্রহণ করেছিল অসমের বিজেপি সরকার৷ কিন্তু অসম -ত্রিপুরা সীমান্তের করিমগঞ্জ জেলার চুড়াইবাড়ি(অসম) সেইলটেক্সে চলছে সম্পূর্ণ বেআইনী ভাবে টাকা আদায়৷ অসম-ত্রিপুরা সীমান্ত চুড়াইবাড়ি সেইল টেক্স অফিসের গ্রুপ ডির কর্মচারী সন্তোষ দাস প্রতিটি পণ্যবাহী লরি থেকে টাকা নিচ্ছে৷ আর তার ভাগ বাটোয়ারা পাচ্ছেন উপর মহল থেকে নিচের মহলের একাংশ সরকারি কর্মচারী৷ প্রতিটি গাড়ি থেকে বলপূর্বক তুল্লা আদায় করা হচ্ছে ৪০০-৫০০ টাকা৷ অন্যথায় চেকিংয়ের নামে দুই তিনদিন দাঁড় করিয়ে রাখা হয় লরি চালকদের৷ এদিকে, লরি চালকদের অভিযোগ চুড়াইবাড়ি সেইলটেক্স গেইটে চলছে সিন্ডিকেট রাজ৷
অপরদিকে উল্লেখযোগ্য যে, অসম-ত্রিপুরা সংযোগী ৮নং অসম-ত্রিপুরার জাতীয় ও বিকল্প জাতীয় সড়কের বেহাল অবস্থার জন্যই চালকদের করুণ অবস্থা৷ অসম থেকে ত্রিপুরা রাজ্যে প্রবেশের ক্ষেত্রে ১৫/২০ দিন ধরে জাতীয় সড়কের উপর আবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়৷ অন্যদিকে চালকদের এই অবস্থাতে প্রতি লরি থেকে তুল্লা আদায়ে লিপ্ত অসম চুড়াইবাড়ি সেইলটেক্সের একাংশ কর্মচারী৷ আর লরি চালকগণ যন্ত্রণায় ভুগছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top