News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়াড়ি সেন্টারে নেই পানীয় জলে, কেলেঙ্কারির অভিযোগ এলাকাবাসীর 
Image

অঙ্গনওয়াড়ি সেন্টারে নেই পানীয় জলে, কেলেঙ্কারির অভিযোগ এলাকাবাসীর 

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৫ মার্চ:  অঙ্গনওয়াড়ি সেন্টারের পানীয় জলের দেখা নেই,অথচ জলের সুব্যবস্থা করা হয়েছে  জল জীবন মিশন প্রকল্প থেকে। এমন সাইনবোর্ড অঙ্গনওয়াড়ী সেন্টারের সামনে বসানোকে কেন্দ্র করে জল জীবন মিশন প্রকল্প নিয়ে যে ঘোটালা সংঘটিত হয়েছে তা এলাকার মানুষের কাছে পরিস্কার হয়ে গেছে। 

সোনামুড়া মহকুমাধীন, মোহনভোগ ব্লকের অন্তর্গত তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডের মুড়াপাড়া এলাকায় চুনু মিয়া অঙ্গনোয়ারী সেন্টারে দীর্ঘদিনের জলের সমস্যা ছিল তাই সংশ্লিষ্ট ডি ডাব্লিও এস দপ্তর সেই সমস্যার সমাধান করার নামে দুর্নীতির খাতায় নাম নথিভুক্ত করল। 

এই অঙ্গনওয়ারী সেন্টারে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় করে পানীয় জলের মেশিন বসানো হয়েছে বলে এক বিশাল বড় সাইনবোর্ড বসানো হলো কিন্তু দেখা নেই জলের মেশিনের। এমনই অভিযোগ এলাকাবাসীর। 

এদিকে এলাকার মানুষের অভিযোগ অঙ্গনওয়াড়ি সেন্টারের নামে আসা জলের মেশিনটি এলাকার উপ-প্রধান সুবহান মিয়ার মেয়ের জামাই চারু মিয়ার বাড়িতে নিয়ে বসানো হয়। আর এই সরকারি পাম্পমেশিন দিয়ে চারু মিয়া নিজের সবজি খেতে জল সেচ সহ কিছু মানুষের বাড়িতে জলের ব্যবস্থা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে। 

যদিও স্থানীয়রা সংশ্লিষ্ট ডিডাব্লিউএস দপ্তরের কাছে বিষয়টি জানতে গেলে দপ্তরের এক আধিকারিক জানিয়ে দেন অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের মেশিন বসানোর দায়িত্বটি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের হাতে দায়িত্ব দিয়ে দেন। 

তবে পঞ্চায়েত প্রতিনিধি রাজ্যে কিভাবে দুর্নীতি করে অঙ্গনারী সেন্টারের জলের মেশিন অন্যত্র সরিয়ে দিয়ে দুর্নীতি করবে তা কেউ গুনাক্ষরেও টের পায়নি। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের ইশারায়  রাতের অন্ধকারে চুপচাপ জল জীবন মিশনের সাইনবোর্ড বসিয়ে দিয়ে যায় কিন্তু মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারের শিক্ষিকা এই দৃশ্য দেখে হতবাক। তবে এই ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top