News Flash

  • Home
  • Uncategorized
  • মুঙ্গিয়াকামীতে ডাইনী অপবাদ দিয়ে দুই সুকলপড়ুয়াসহ চারজনকে গ্রামছাড়া করল এলাকাবাসী
Image

মুঙ্গিয়াকামীতে ডাইনী অপবাদ দিয়ে দুই সুকলপড়ুয়াসহ চারজনকে গ্রামছাড়া করল এলাকাবাসী

Superstitionনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ ডাইনী অপবাদে মুঙ্গিয়াকামী থানা এলাকার নবঞ্জয় এডিসি ভিলেজের দুই সুকল পড়ুয়া সহ চারজনকে পিটিয়ে গ্রামছাড়া করা হয়েছে৷ উপজাতি সমাজ ব্যবস্থায় এধরনের কুসংস্কার এখনো অব্যাহত রয়েছে৷ এটি একটি ভয়ংকর প্রবণতা হয়ে দাঁড়িয়েছে৷
রাজ্য সরকার রাজ্যে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে শিক্ষার আলো সঠিকভাবে পৌঁছেনি৷ কুসংস্কারাচ্ছন্ন উপজাতি সমাজ ব্যবস্থাকে কুসংস্কারমুক্ত করার তেমন কোন উদ্যোগ নেই৷ রাজ্য পুলিশের প্রয়াস কর্মসূচীও অন্ধ কুসংস্কারমুক্ত করার তেমন কোন উদ্যোগ নেই৷ রাজ্য পুলিশের প্রয়াস কর্মসূচী ও অন্ধকুসংস্কার দূর করতে কোন ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারেনি৷ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনও উপজাতিদের কুসংস্কারমুক্ত করতে তেমন কোন উদ্যোগ নিচ্ছে না৷ ফলে সমাজ ব্যবস্তা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে৷ ডাইনী অপবাদে এখনো প্রাণহানি ও গ্রামছাড়া করার মতো ঘটনা এখনো ঘটে চলেছে৷ তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামী থানা এলাকার নবঞ্জয় এডিসি ভিলেজে দুজন সুকল পড়ুয়া সহ চারজনকে পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে৷ জানা যায়, সম্প্রাই দেববর্মার মেয়ে মণিহার দেববর্মা দীর্ঘদিন ধরে অসুস্থ৷ তার পরিবারের লোকজনদের অভিযোগ শম্ভু দেববর্মা, সন্ধি দেববর্মা, ও মঞ্জু দেববর্মার পরিবারের লোকজনরা ডাইনী৷ সে কারণেই মনিহার দেববর্মা অসুস্থ হয়ে পড়েছে৷ সে সুস্থ হচ্ছে না৷ ডাইনী সন্দেহে তাদের পরিবারের চারজনকে পিটিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে৷ অসহায় পরিবারটি বর্তমানে অন্যত্র এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে৷ আতঙ্কে তারা থানায় মামলা দায়ের করার সাহস পায়নি৷ তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷
উপজাতি সমাজ ব্যবস্থায় এখনো অন্ধকুসংস্কার সমাজ ব্যবস্থাকে কুড়ে কুড়ে খাচ্ছে৷ সমাজব্যবস্থাকে কুসংস্কার মুক্ত করার জন্য আসু কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না৷ সে কারণেই ডাইনী অপবাদে নির্যাতন, হত্যা ও এলাকা থেকে তাড়িয়ে দেবার ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top