News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্প সম্পর্কিত স্পষ্টিকরণ  রাজ্য সরকারের
Image

চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্প সম্পর্কিত স্পষ্টিকরণ  রাজ্য সরকারের

আগরতলা, ২ মার্চ: চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্প সম্পর্কিত স্পষ্টিকরণ দিয়েছে রাজ্য সরকার।

চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পের শুভ সূচনা হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪। এই প্রকল্পে সুবিধাভোগীরা পরিবার পিছু বার্ষিক ৫ লাখ টাকার স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। সম্প্রতি ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতির চীফ এক্সিকিউটিভ অফিসার গত ২৬ ফেব্রুয়ারি ২০২৪ চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পের একটি মেমোরেন্ডাম ইস্যু করেন। এই মেমোরেন্ডামটিতে কিছু টেকনিক্যাল ত্রুটি থাকার কারণে সেই মেমোটি আজ অপর একটি মেমোরেন্ডাম এর মাধ্যমে ক্যান্সেল করা হয়েছে।

এই প্রেক্ষিতে জানানো হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমে এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পটি ক্যানসেল করা হয়েছে সেটা বাস্তবে সেটা একেবারেই ভুল তথ্য। জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে যে ২ মার্চ ২০২৪ তারিখে ইস্যু করা মেমোরেন্ডামটি আগের উক্ত মেমোরেন্ডামটি ক্যান্সেল করার উদ্দেশ্যে ইস্যু করা হয়েছে এবং এর সাথে প্রকল্প বাতিল হওয়ার কোন যোগসূত্র নেই। জনগণের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে যে ওনারা যেন বিভ্রান্ত না হন এবং অবগত করা হচ্ছে যে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ২০২৩ প্রকল্পের পরিষেবা অব্যাহত থাকবে।

এখন পর্যন্ত মোট ১,৭৮,৭৮৭ জন সুবিধাভোগী কে  প্রকল্পের আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে এবং মোট ৮৮,৪৭২ সংখ্যক পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top