News Flash

Image

পশুপালকদের মধ্যে  খাদ্য ও ঔষধ বিতরণ

আগরতলা, ২ মার্চ: গত ১লা মার্চ  খোয়াই চেবরিস্হিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কলকাতায় ইন্ডিয়ান ভেটেনারী রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায় পশুপালকদের মধ্যে  খাদ্য ও ঔষধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।  

এতে আই ভি আর আই র দুজন  মুখ্য বৈজ্ঞানিক  ড.দয়াময় মন্ডল ও সাধন বাগ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ড মনোজ সিং সাচান। বক্তব্যে তিনি আই ভি আর আই কৃষকদের জন্য যেভাবে এগিয়ে এসেছেন তার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন,  কৃষকরা এখান বিজ্ঞানীদের কাছ থেকে সব শিখে বাড়িতে পশুপালন করার সময় তা প্রয়োগ করবেন। ড. দয়াময় মন্ডল আলোচনায় বলেন আমরা এখানে এসেছি পশুপাখিদের  জন্য  ঔষধ ও খাদ্য বিতরণ করার জন্য। অনেক সময় দেখা যায় সরকার থেকে ১০০ কোটি বরাদ্দ করা হয়েছে। ২৫ কোটি কৃষকরা পেল ৭৫ কোটি গায়েব হয়ে গেল। কলকাতায় এখন শহরে শুকর ও ছাগল চাষ করা হয়। ছাগল ও শুকরদের শ্বাসকষ্ট হয়। তার জন্য  মানুষের ঔষধ ও খাওনো যায়।

অনুষ্ঠানে আলোচনা করেন মুখ্য বৈজ্ঞানিক  ড.সাধন বাগ। অনুষ্ঠানের পটভূমি  এবং ভবিষ্যত লক্ষ্য নিয়ে  আলোচনা করেন পশুপালন  বিশেষজ্ঞ ড. নূরুল ইসলাম। তার পরে পশুপালক ও বিজ্ঞানীদর মধ্যে মত বিনিময় অনুষ্ঠিত হয়।    অনুষ্ঠানের শেষে উপস্থিত ত্রিশ   জন পশুপালকের দুটো করে ষাট টি শূকর ছানা, ঔষধ, পশু খাদ্য, ও পশু সামগ্রী বিতরণ করা হয়। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন উদ্ভিদ ব্যাধি বিশেষজ্ঞ ড. অর্ধেন্দু চক্রবর্তী।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top