News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছোট্ট রাজ্য ত্রিপুরার বিভিন্ন সাফল্য অনুসরণ করতে চায় মহারাষ্ট্র : বিজয় আহারে
Image

ছোট্ট রাজ্য ত্রিপুরার বিভিন্ন সাফল্য অনুসরণ করতে চায় মহারাষ্ট্র : বিজয় আহারে

আগরতলা, ২ মার্চ : ছোট্ট রাজ্য ত্রিপুরার বিভিন্ন সাফল্য অনুসরণ করতে চায় মহারাষ্ট্র।  বামুটিয়া ব্লক এলাকায় মহারাষ্ট্রের জনপ্রতিনিধি, আধিকারিক এবং কৃষকদের একটি প্রতিনিধি দল পরিদর্শনে এসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এছাড়াও ত্রিপুরার সরকারি পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন পরিকল্পনাকে কেন্দ্র করেও অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।

দেশের এক প্রান্তে অবস্থিত ছোট্ট রাজ্য ত্রিপুরা দেশের বৃহৎ রাজ্য গুলোর মধ্যে অন্যতম মহারাষ্ট্রের কাছে উদাহরণ হতে পারে তা অত্যন্ত গর্বের। যারা ত্রিপুরার বাসিন্দা হিসেবে বহিঃ রাজ্যে গিয়ে পরিচয় দিতে কোণ্ঠা বোধ করেন তাদের কাছে হয়তো আগামী দিনে গর্বের সঙ্গে ত্রিপুরার নাম উচ্চারণ করার একটি কারণ হতে পারে মহারাষ্ট্রের প্রতিনিধি দলের এই রাজ্য সফর। শুক্রবার বামুটিয়া ব্লক এলাকার অন্তর্গত বিভিন্ন সরকারি প্রকল্প ঘুরে দেখেন এই প্রতিনিধি দল।

কৃষি ক্ষেত্রে, প্রাণি সম্পদ বিকাশের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে দপ্তর কিভাবে কাজ করছে তা সরজমিনে সুবিধাভোগীদের সাথে কথা বলে আশ্বস্ত হলেন মহারাষ্ট্রের এই প্রতিনিধি দল। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে কিভাবে কাজ চলছে, নতুনত্ব কি সংযোজন করা হয়েছে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন তাঁরা।

পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্র থেকে আগত বিডিও বিজয় আহারে বলেন ত্রিপুরাতে এসে তাঁর কাছে সবচেয়ে ভালো লেগেছে  “আমার সরকার”নামক পোর্টাল ব্যবস্থা। যার মাধ্যমে কোন অভিযোগকারী তার অভিযোগের সমস্ত তথ্য অনলাইন দেখতে পারছেন। যার মাধ্যমে আধিকারিকরাও সঠিকভাবে কাজ করছে বলে মন্তব্য করলেন বিজয় আহারে। তিনি বলেন এই ব্যবস্থা মহারাষ্ট্রে গিয়ে চালু করার জন্য সরকারের কাছে প্রস্তাব রাখবেন তিনি।

এই ছোট রাজ্য ত্রিপুরাকে যখন বৃহৎ রাজ্যগুলো অনুসরণ করতে চায় তখন প্রতিটি রাজ্যবাসীর গর্ব বোধ করা একেবারেই স্বাভাবিক। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন বামুটিয়া ব্লকের এডিশনাল ভিডিও সাইফুদ্দিন আহমেদ, বামুটিয়া এগ্রি সুপারিনটেন্ট রাজু রবিদাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top