News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামুটিয়া ব্লকে অপরিশ্রুত পানীয় সরবরাহ, এলাকা জুড়ে ক্ষোভ
Image

বামুটিয়া ব্লকে অপরিশ্রুত পানীয় সরবরাহ, এলাকা জুড়ে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ: অপরিশ্রুত পানীয় জল পান করে মানুষ অসুস্থ হয়ে পড়তে শুরু করেছেন। জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। বামুটিয়া ব্লকের অন্তর্গত উত্তর বামুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে অপরিশ্রুত পানীয় জল সরবরাহ হচ্ছে। অথচ ডিপ টিউবওয়েল, পাইপ লাইন, জলের ট্যাপ এবং আইরন রিমুভার প্লান্ট রয়েছে।

কিন্তু পরিষেবা সচল না থাকায় প্রতিদিন আয়রন যুক্ত ঘোলা জল খেতে হচ্ছে এলাকার মানুষকে। স্থানীয়দের দাবি এলাকাতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক দপ্তর। বামুটিয়ার ব্লকের অন্তর্গত উত্তরবামুটিয়া গ্রাম পঞ্চায়েতের জলিলপুর এলাকায় একটি পানীয় জল সরবরাহের পাম্প রয়েছে। বহু বছর আগে এই পাম্পটি স্থাপন করা হয়েছিল।

এই জলের পাম্প থেকে বামুটিয়া বাজার, ভোগজোড়, বড় আমতলী সহ বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। প্রায় ১০ বছর আগে এই ওয়াটার পাম্পের সাথেই একটি আইরন রিমুভার প্লান্ট স্থাপন করা হয়েছিল। কিন্তু আক্ষেপের বিষয় এখন পর্যন্ত এই আয়রন রিমুভার প্লান্ট ব্যবহার করা হয়নি।

এই বিষয়ে দপ্তরের সাথে যোগাযোগ করে জানা যায় যে বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে এই ওয়াটার পাম্পে সংযোগ এসছে তা থেকে এই আয়রন রিমুভার প্লান্ট চালানো সম্ভব না। নতুন বিদ্যুতের ট্রান্সফর্মার বসিয়ে এই আয়রনের প্লান্ট থেকে পরিষেবা দিতে হবে।

 স্থানীয়দের দাবি এই জলের পাম্প থেকে পরিশ্রুত পানীয় জল মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক ডিডাব্লিউএস।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top