News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের দ্রুত উন্নয়নের জন্য সুশৃঙ্খল আইনশৃঙ্খলা থাকা প্রয়োজন : প্রধানমন্ত্রী
Image

ঝাড়খণ্ডের দ্রুত উন্নয়নের জন্য সুশৃঙ্খল আইনশৃঙ্খলা থাকা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ধানবাদ, ১ মার্চ (হি.স.) : কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “ঝাড়খণ্ডে দ্রুত উন্নয়নের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল হওয়া প্রয়োজন এবং প্রশাসনকে সৎ হতে হবে। কিন্তু যখন থেকে এখানে জেএমএম এবং কংগ্রেসের পরিবারতান্ত্রিক, দুর্নীতিগ্রস্ত এবং তোষণের সরকার গঠিত হয়েছে, পরিস্থিতি বদলেছে। জেএমএম মানে জমিয়ে খাও।

শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদে এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। এই জনসভায় মোদী বলেছেন, “বিজেপির উদ্দেশ্য হল-বিকাশ, বৃদ্ধি এবং দ্রুত বৃদ্ধি। অন্যদিকে, কংগ্রেস অথবা তাঁদের সহযোগীরা উন্নয়নের সবচেয়ে বড় শত্রু।” প্রধানমন্ত্রীর কথায়, “জেএমএম এবং কংগ্রেস জনজাতীয়দের শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসাবে বিবেচনা করেছে। এখানকার প্রতিভাশালী যুবকদের এগিয়ে যেতে সহায়তা করবে না তাঁরা, কারণ পরিবারবাদীরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই ভাবে। কিন্তু মোদী আপনাদের কথা ভাবে, আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে। তোমার আমার পরিবার, তোমাদের সন্তানদের ভবিষ্যৎ আমার গ্যারান্টি।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top