News Flash

  • Home
  • দেশ
  • পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু
Image

পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

মুর্শিদাবাদ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে প্রাণ গেল পড়ুয়ার। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ফরাক্কায়।

জানা গিয়েছে, পরীক্ষা শেষে তিন বন্ধু একই বাইকে চেপে বাড়ি ফিরছিল। রাস্তার বাঁকে চালবোঝাই ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে ছিটকে যায় ওই পড়ুয়া। ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকা শোকের ছায়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম নাফিল শেখ। নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক হাই স্কুলের পড়ুয়া। বাড়ি বেওয়া গ্রাম পঞ্চায়েতের ঘোরাই পাড়ায়। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল অর্জুনপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুল। এদিন ইতিহাস পরীক্ষা দিয়ে দুই বন্ধুর সঙ্গে বাইকে চেপে ফিরছিল নাফিল।

দুপুরে ফরাক্কার অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের কান্তর মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে বাইকটি। বল্লারপুর থেকে চালবোঝাই মোটরচালিত ভ্যানটি আসছিল। রাস্তার বাঁকে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বাইকের পিছনে বসা নাফিল ছিটকে পড়ে। ভ্য়ানের চাকায় পিষ্ট হয় সে। তড়িঘড়ি উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top