News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন সমস্যা নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার গ্রাহকরা ডেপুটেশন দিল শাখা প্রবন্ধকের নিকট
Image

বিভিন্ন সমস্যা নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার গ্রাহকরা ডেপুটেশন দিল শাখা প্রবন্ধকের নিকট

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৬ ফেব্রুয়ারি:  চরম সমস্যায় ভুগছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সোনামুড়া শাখার গ্রাহকরা। সমস্যা নিরশনের দাবি তুলে শাখা প্রবন্ধকের নিকট সোমবার  ডেপুটেশন প্রদান করল ব্যাঙ্কের গ্রাহকরা। 

বিগত সপ্তাহখানেক যাবত চরম ভোগান্তি পোহাচ্ছে এই ব্যাঙ্কের  গ্রাহকরা।ডেপুটেশন কারী গ্রাহকরা জানান, সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে এই ব্যাঙ্কের  একটি এটিম কাউন্টার নেই। ব্যাঙ্কের  ভেতরে যে এটিএম টা ছিল সেই এটিএমটি কিছুদিন পূর্বেই শ্রীমন্তপুর ল্যান্ড পোর্টে স্থানান্তরিত করা হয়েছে। 

তাই পিন জেনারেট সম্পর্কিত কোন কাজ করতে হলে গ্রাহকদের যেতে হচ্ছে পাঁচ কিলোমিটার ভেতরে সীমান্তে। পাশাপাশি ব্যাংকে চলছে সার্ভার ডাউন সংক্রান্ত সমস্যা। তাই টাকা লেনদেন থেকে শুরু করে পাস বই আপডেট ইত্যাদি নানা বিষয়ে চরমভাবে সমস্যা সৃষ্টি হয়েছে।

গ্রাহকদের অভিযোগ পেয়ে উক্ত বিষয় নিয়ে শাখা প্রবন্ধক গৌরব চৌধুরী  বিষয়গুলো স্বীকার করেন এবং দ্রুত এই সমস্যা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে  বিষয়টি নিয়ে যাবেন বলে আশ্বাস দেন।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top