News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জঙ্গল থেকে  তরুনী গৃহবধুর ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার
Image

জঙ্গল থেকে  তরুনী গৃহবধুর ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার

মনুবাজার, ২৫ ফেব্রুয়ারি: রবিবার সকালে মনুবাজার থানাধীন তৈকুম্ভা বাজার সংলগ্ন এলাকায় একটি জঙ্গল থেকে এক তরুনী গৃহবধুর ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

 এদিন সকালে এলাকার মানুষ দেহটি দেখতে পায়। জানাগেছে উদ্ধার হওয়া দেহটি মাইরা এডিসি ভিলেজের পদ্মমনি পাড়ার, খাকচাং ত্রিপুরার স্ত্রী জেস্মিতা ত্রিপুরার(১৮)।

বছর দেড়েক আগে কোয়াইফাং এলাকার মতিলাল ত্রিপুরার মেয়ের সাথে খাকচাং এর বিয়ে হয় ভালোবাসার সূত্রে। বিয়ের দুই মাস পর থেকে শুরু হয় অশান্তি। গত ১৬ ফেব্রুয়ারি থেকে গৃহবধূ টি নিখোঁজ হয়ে যায়,গত ১৭ ফেব্রুয়ারিতে গৃহবধূর মা মনুবাজার থানাতে একটি নিখোঁজ ডাইরি করে। 

গৃহবধূর দেহ নিজ বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাওয়া যায়। মৃতার বাপের বাড়ির লোকজনদের অভিযোগ, তাকে স্বামী হত্যা করেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে যায়। সাব্রুম মহকুমা প্রশাসনের ডিসি মনোজ প্রভাকর পালের উপস্থিতিতে উদ্ধার হওয়া স্থানেই দেহটির ময়নাতদন্ত করা হয় দেহটি পচন ধরে যায়।

ফরেনসিক টিমও এসে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ মৃতার স্বামী কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।নিখোঁজ হওয়ার দিনেও গৃহবধূ কে প্রচন্ড ভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে মৃতার বাপের বাড়ির লোকজনরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। 

Releated Posts

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top