News Flash

Image

কাকার হাতে আক্রান্ত ভাইঝি

কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি: বড় ভাইয়ের মেয়েকে পেটালো কাকা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বেলা দেওরাছড়া ১ নং ওয়ার্ড এলাকায়। 

জানা যায় ওই এলাকার বাসিন্দা শহীদ খা আজ দুপুর বেলা উনার বাড়িতে একটি গাছ কাটছিলেন। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ছুটে যায় শহীদ খার বাড়িতে। যাওয়ার পর দেখা যায় অবৈধভাবে চেরাই মেশিন দিয়ে গাছ কাটছে শহীদ খা। 

বনদপ্তরের কর্মীরা বলেন এভাবে গাছ কাটা নিষিদ্ধ এবং তারা জিজ্ঞাসাবাদ করেন কেন এভাবে গাছ কাটা হচ্ছে। এরপর বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরবর্তী সময় শহীদ খা তার বড় ভাই সুলতান খার বাড়িতে প্রবেশ করে। সুলতান খার মেয়ে সিফারুন বেগমকে বেধড়ক ভাবে মারপিট চালায়। 

পরবর্তীকালে শহীদ খার পরিবারের অন্যান্য সদস্যরা শহীদ খাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মারপিটের ঘটনায় বলে অভিযোগ। পরবর্তী সময়ে চিৎকার চেঁচামেচি শুনতে পেরে স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভির জমায়।

 এই মারপিট করার ফলে গুরুতরভাবে আহত হয় শিফারুন নেসা। পরবর্তী সময় সিফারুন নেসাকে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সংকটজনক অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন সিফারুন নেসা।

 উক্ত বিষয় নিয়ে রবিবার দুপুর বেলা সুলতান খান কৈলাসহর মহিলা থানায় শহীদ খা সহ তার পরিবারের মোট পাঁচজনের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে ।পুলিশ অভিযোগ মূলে ঘটনার তদন্ত শুরু করেছে। শহীদ খা অনুমান করেছিলেন যে উনার বড় ভাই সুলতান খা উনার বাড়িতে বনদপ্তর এর কর্মীদেরকে এনেছেন ।আর তার ঐ রেশ ধরে আজকের এই ঘটনাটি ঘটে।উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গুটা এলাকায়।

Releated Posts

রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মূল্যবোধভিত্তিক অভিভাবক সম্মেলন, ‘সন্তানকে শুধু সফল নয়, মহৎ মানুষ হিসেবে গড়ে তুলুন’

আগরতলা, ২৮ জুন: রামকৃষ্ণ মিশন, ধলেশ্বরের উদ্যোগে শনিবার বিবেকানন্দ হলে “মানুষ তৈরির শিক্ষা: অভিভাবকের দায়িত্ব” শীর্ষক এক মূল্যবোধভিত্তিক…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিব্যাঙ্গ সন্তানের ভাতার দাবিতে সরকারের দ্বারস্থ দিনমজুর পরিবার

আগরতলা, ২৮ জুন: সদর মহকুমার কাঞ্চনমালা দাসপাড়া এলাকার এক দরিদ্র দিনমজুর পরিবারের দিব্যাঙ্গ সন্তানের জন্য সরকারি ভাতা না…

ByByReshmi Debnath Jun 28, 2026

বীরচন্দ্র মনুতে আইসক্রিমে পোকা ও ছত্রাকের অভিযোগ, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আগরতলা, ২৯ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু এলাকায় অবস্থিত ‘আপন আইসক্রিম’ ফ্যাক্টরির তৈরি আইসক্রিমে পোকা ও…

ByByReshmi Debnath Jun 28, 2026

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top