News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্নি নির্বাপক কর্মীদের মধ্যে ঝামেলা, দপ্তরের কর্মীদের মধ্যে ক্ষোভ
Image

অগ্নি নির্বাপক কর্মীদের মধ্যে ঝামেলা, দপ্তরের কর্মীদের মধ্যে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ ফেব্রুয়ারি: গাড়ির সমস্যায় জর্জরিত তার উপর নিজেদের মধ্যে মনোমালিন্য ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের কাজকর্ম লাটে ওঠার উপক্রম দেখা দিয়েছে। 
গাড়ির সংখ্যা কম থাকায় বিভিন্ন সময় ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দিশেহারা তার উগর নিজেদের মধ্যে মনোমালিন্য দপ্তরের ভেতরের পরিবেশকে বিষিয়ে তুলেছে। 
ঘটনার বিবরণে জানা যায় সিদ্ধার্থশঙ্কর ধর এবং সঞ্জু নাথ একই অফিসে কর্মরত এবং দুইজনই ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িচালক। ২২ ফেব্রুয়ারি দুপুর বেলা গাড়িকে স্টার্ট করা নিয়ে বাদী সিদ্ধার্থ শংকর ধর এবং বিবাদী সঞ্জু নাথ এর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সিদ্ধার্থ শংকর ধরের বাড়ি পানিসাগরের বিলথই গ্রাম পঞ্চায়েতে এবং সঞ্জীনাথের বাড়ি কাঞ্চনপুর মহকুমার সাতনালা এলাকায়। 
ঝগড়া করতে করতে বিবাদী সঞ্জুনাথ সিদ্ধার্থ শংকর ধরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ক্ষতবিক্ষত করে। অন্যান্য কর্মীরা সিদ্ধার্থ শংকর ধরকে সঞ্জনাথের হাত থেকে ছুঁটিয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে  কর্তব্যরত চিকিৎসক সিদ্ধার্থশঙ্কর ধরের সিটি স্ক্যান করে এবং এক্সরে করে।
 হাসপাতাল থেকে এসে সিদ্ধার্ত সংকর ধর ধর্মনগর থানায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং শারীরিকভাবে  কর্তব্যরত অবস্থায় তার উপর আক্রমণ করা হয়েছে অভিযোগ জানিয়ে এবং সুষ্ঠু বিচার চেয়ে ধর্মনগর থানায় মামলা দায়ের করে। ধর্মনগর থানার পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার না করলেও অগ্নি নির্বাপক দপ্তরের ভেতরে কর্মীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে এবং স্তব্ধতা বিরাজ করছে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top