News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হত মেঘালয়ের বিদ্যুৎ দফতরের মহিলা ইঞ্জিনিয়ার
Image

বকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হত মেঘালয়ের বিদ্যুৎ দফতরের মহিলা ইঞ্জিনিয়ার

গুয়াহাটি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত বকোয় জাতীয় সড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন মেঘালয়ের বিদ্যুৎ দফতরের মহিলা ইঞ্জিনিয়ার। একই দুর্ঘটনায় আহত হয়েছেন সহযাত্রী। নিহত ইঞ্জিনিয়ারকে বছর ৫৫-এর সনম সাংমা (মহিলা) এবং গুরুতর আহতকে হেনরি সাংমা (৫৫) বলে শনাক্ত করা হয়েছে। হতাহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। ঘটনা শুক্রবার রাত প্রায় সোয়া দশটা নাগাদ সংঘটিত হয়েছে, খবর পুলিশ সূত্রের।

জানা গেছে, গতকাল রাতে নিজের হোন্ডা ডব্লিউআরভি মডেলের এমএল ০৮ এফ ০৮২১ নম্বরের গাড়িতে চড়ে গুয়াহাটি থেকে মেঘালয়ের তুরার উদ্দেশ্যে যাচ্ছিলেন সনম সাংমা এবং হেনরি। কিন্তু রাত প্রায় সোয়া দশটা নাগাদ বকোর শিংড়া শালনি এলাকায় গিয়ে ইঞ্জিনিয়ারের দুরন্ত গাড়িটি সোজা গিয়ে দণ্ডায়মান এএস ০১ এএ ৯৭৭০ নম্বরের সিমেন্টবাহী একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে হোন্ডা কার লরির পেছনে নীচে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে ছুটে যায় বকো থানার পুলিশ। তাঁরা আহত দম্পতিকে প্রথমে বকো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাঁদের গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে সনম সাংমাকে আইসিইউ-এ ভরতি করা হয়। কিন্তু আজ ভোর প্রায় ৩:৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইঞ্জিনিয়ার সনম সাংমা।

জানা গেছে, সনম সাংমা ‘মেঘালয় পাওয়ার কর্পোরেশন লিমিটেড’-এর একজন ইঞ্জিনিয়ার। তাঁর স্বামী হেনরি সাংমা আবার মেঘালয় নগরোয়ন বিভাগের ইঞ্জিনিয়ার।

এদিকে লরি-চালক বলেন, গুয়াহাটি থেকে সিমেন্ট বোঝাই করে তিনি বকোয় যাচ্ছিলেন। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে লরিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখতে হয়েছিল। পুলিশ দুর্ঘটনা সম্পর্কে তদন্ত করছে, জানিয়েছেন বকো থানা কর্তৃপক্ষ।

Releated Posts

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top